Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
শিক্ষায় অনেক অনিয়ম, দুর্নীতি আছে: শিক্ষা উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 February, 2025, 05:45 pm
Last modified: 16 February, 2025, 05:48 pm

Related News

  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

শিক্ষায় অনেক অনিয়ম, দুর্নীতি আছে: শিক্ষা উপদেষ্টা

উপদেষ্টা বলেন, শিক্ষকদের অনলাইনে বদলি, বকেয়া অবসরভাতা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট 
16 February, 2025, 05:45 pm
Last modified: 16 February, 2025, 05:48 pm
ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত/ফাইল ছবি

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষায় অনেক অনিয়ম, দুর্নীতি আছে। শিক্ষকরা ভাতা পান না, স্কুল পরিদর্শকরা হেনস্তা করেন। বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা বোর্ডে অনেক সমস্যা আছে। এখানে আগের বোর্ড চলে যাওয়ার পরে— চর দখলের মতো নতুন প্রভাবশালীরা দখল করেছে।

তিনি বলেন, ডিসিরা অনেক দায়িত্ব পালন করেন। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কমিটিতে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, শিক্ষক, স্থানীয় ভালো মানুষ, গণ্যমান্য মানুষদের যুক্ত করতে। যাতে শিক্ষক নিয়োগ বা অন্যান্য কাজে সমস্যা না হয়। এজন্য ডিসিদের রাজনৈতিক চাপ প্রতিহত করতে বা সহ্য করতেও বলা হয়েছে। 

এ ছাড়া যেসব পাঠ্যবইয়ে বার্ষিক পরীক্ষা হয়, সেগুলো চলতি ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত 'জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন -২০২৫' এর প্রথম দিনে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের একটি আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিক্ষকদের অনলাইনে বদলি, বকেয়া অবসরভাতা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

অবসর সুবিধা পরিশোধের জন্য যে পরিমাণ অর্থ দরকার, সে তুলনায় আছে খুবই অপ্রতুল। এজন্য বন্ড ছেড়ে একটা তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, অবসর সুবিধা দেওয়ার জন্য ৬-৭ হাজার কোটি টাকা থাকা দরকার ছিল। এখন এই পরিমাণ অর্থ নেই। একটা বাজেটেও এত টাকার ব্যবস্থা করা কঠিন। এজন্য বন্ড ছেড়ে তহবিল গঠন করা হবে।

আগামী বাজেটে শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। অবকাঠামোর কিছু ঘাটতি থাকলেও— শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।

একইভাবে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতেও বরাদ্দ বাড়ানো হবে বলেও তিনি জানিয়েছেন। 

অসমাপ্ত প্রকল্পে ঠিকাদার নিয়োগের নির্দেশ:

পরিকল্পনা উপদেষ্টা বলেন, স্থানীয়ভাবে প্রকল্প বাস্তবায়নে অনেক অসুবিধা হচ্ছে। ঠিকাদাররা টাকা নিয়ে চলে গেছে। আবার স্থানীয় জনপ্রতিনিধি নেই। এরকম পরিস্থিতিতে ডিসিরা যাতে নিজস্ব উদ্যোগে জনহিতকর প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার নিয়োগ করেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে । 

'পাশাপাশি যেখানে নতুন প্রকল্প নেওয়া দরকার, বিশেষ করে যেখানে সড়ক আছে কিন্তু ধরেন সেতু নেই, আবার শিক্ষক আছেন কিন্তু ভবন জরাজীর্ণ, এ ধরনের ক্ষেত্রে নতুন প্রকল্প নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরাসরি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।'

তিনি রাজনৈতিক বিবেচনার জন্য অনেক উন্নয়ন প্রকল্প বাদ পড়েছে, আবার জানুয়ারি মাসে অনেক নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এসব নতুন প্রকল্প যাতে ডিসিরা দেখভাল করেন, সেজন্য বলা হয়েছে। 

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসিরা শক্তিশালী হাতিয়ার। তাদেরকে দায়িত্বরত জেলায় নিজ কাজের নিদর্শন রেখে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে ওই এলাকায় মানুষ মনে রাখে যে সেখানে দায়িত্বপালনকারী একজন প্রশাসক এই কাজটা করেছিলেন। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কারোর নামে কিছু হবে না। কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন বা অন্য কিছু করবে না এই সরকারের উপদেষ্টারা।

Related Topics

টপ নিউজ

শিক্ষা উপদেষ্টা / পরিকল্পনা উপদেষ্টা / ওয়াহিদউদ্দিন মাহমুদ / শিক্ষাখাত / অনিয়ম / দুর্নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net