Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
মুঠোফোন হারানোর ঘটনায় ধামরাইয়ের পার্কে শিক্ষার্থী-কর্মচারী সংঘর্ষ, আহত ৫০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2025, 10:20 am
Last modified: 13 February, 2025, 10:40 am

Related News

  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮
  • সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান নাহিদ ইসলামের
  • রাজধানীর ন্যাশনাল মেডিকেলের সামনে সন্ধ্যার পরও ছাত্রদলের অবস্থান, সতর্ক পুলিশ 
  • সাভারে যানজটে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
  • সাভারে যানজটে সড়কেই সন্তান প্রসব, নবজাতক ভর্তি এনআইসিইউতে

মুঠোফোন হারানোর ঘটনায় ধামরাইয়ের পার্কে শিক্ষার্থী-কর্মচারী সংঘর্ষ, আহত ৫০

টিবিএস রিপোর্ট
13 February, 2025, 10:20 am
Last modified: 13 February, 2025, 10:40 am
প্রতীকী ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ের একটি বিনোদন কেন্দ্রে মুঠোফোন হারানোকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পার্ক কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকায় অবস্থিত বেসরকারি বিনোদন কেন্দ্র আলাদীনস পার্কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাজধানীর মিরপুরের বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রায় ৬৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ১২টি বাসে করে সকালে পার্কটিতে পিকনিকে যান। দুপুরে কয়েকজন শিক্ষার্থী সুইমিং পুলে গোসলের আগে পার্কের লকারে ১০০ টাকা ভাড়া দিয়ে মুঠোফোন ও মানিব্যাগ জমা রাখেন। কিন্তু গোসল শেষে তারা দেখতে পান, লকার থেকে তাদের মূল্যবান সামগ্রী হারিয়ে গেছে।

এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পার্ক কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়। শিক্ষকদের মধ্যস্থতায় তখন বিষয়টি মীমাংসা হলেও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কিছু শিক্ষার্থী ক্ষোভে পার্কের চেয়ার ও জানালার কাচ ভাঙচুর করে। এতে পার্ক কর্মচারীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি।

উভয় পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের শিক্ষক মো. মফিজুল ইসলাম মাহফুজ অভিযোগ করেন, শিক্ষার্থীরা পার্ক থেকে বের হওয়ার সময় পার্কের কর্মচারীরা তাদের ওপর রড দিয়ে হামলা চালায়, এতে অন্তত ৫০ জন আহত হন।

তবে পার্ক কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। পার্কের সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা লকারের দায়িত্বে থাকা কর্মচারীকে মারধর করেছে এবং পার্কের চেয়ার, জানালার কাচ ও মেইন গেটে ভাঙচুর চালিয়েছে। এসময় পার্কের কর্মচারীরা তাদের থামাতে গেলে উল্টো শিক্ষার্থীরাই হামলা চালায়।

তিনি আরও দাবি করেন, শিক্ষার্থীরা পার্কের বাইরে কয়েকটি অটোরিকশাও ভাঙচুর করে, যার জেরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে।

Related Topics

টপ নিউজ

সাভার / শিক্ষার্থী / কর্মচারী / বিনোদন পার্ক / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির

Related News

  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮
  • সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান নাহিদ ইসলামের
  • রাজধানীর ন্যাশনাল মেডিকেলের সামনে সন্ধ্যার পরও ছাত্রদলের অবস্থান, সতর্ক পুলিশ 
  • সাভারে যানজটে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
  • সাভারে যানজটে সড়কেই সন্তান প্রসব, নবজাতক ভর্তি এনআইসিইউতে

Most Read

1
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

3
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net