Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
জাতিসংঘের প্রতিবেদন: বিজিবিকে যেভাবে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে ব্যবহার করেন আসাদুজ্জামান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2025, 10:35 pm
Last modified: 13 February, 2025, 11:21 am

Related News

  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন: সীমান্তে পুশ ইন বন্ধের আহ্বান বাংলাদেশের
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে বিএসএফের পুশইন চেষ্টা, ঠেকিয়ে দিল বিজিবি ও সীমান্তবাসী

জাতিসংঘের প্রতিবেদন: বিজিবিকে যেভাবে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে ব্যবহার করেন আসাদুজ্জামান

গত ১৮ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে 'কোর কমিটি' নামের এক বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং গোয়েন্দা বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে তিনি অন্যান্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সামনে বিজিবি কমান্ডারকে আরও সহজে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে বলেন।
টিবিএস রিপোর্ট
12 February, 2025, 10:35 pm
Last modified: 13 February, 2025, 11:21 am
আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করেছিলেন এবং র‌্যাব যেভাবে হেলিকপ্টার ব্যবহার করেছিল, ঠিক সেভাবে আন্দোলনকারীদের ভয় দেখাতে আরও হেলিকপ্টার মোতায়েনের বিশেষ দাবি করেছিলেন তিনি।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের প্রকাশিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদনে সাবেক ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাতে বলা হয়, গত ১৮ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে 'কোর কমিটি' নামের এক বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং গোয়েন্দা বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

বৈঠকে তিনি অন্যান্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সামনে বিজিবি কমান্ডারকে আরও সহজে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে বলেন।

ওই বৈঠকে উপস্থিত একজন ওএইচসিএইচআর- এর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী,  পরের দিন অনুষ্ঠিত এক বৈঠকে শেখ হাসিনাও আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরকে আন্দোলনকারীদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তিনি সুনির্দিষ্টভাবে 'আন্দোলনের মূল হোতাদের, সমস্যা সৃষ্টিকারীদের গ্রেপ্তার, তাদের হত্যা এবং তাদের লাশ গুম করার' নির্দেশ দেন।

প্রতিবেদনে বলা হয়, ১৯ জুলাই ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নিরাপত্তা বাহিনীকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে, যা 'আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের সঙ্গে স্পষ্টই অসামঞ্জস্যপূর্ণ'।

এদিকে, নিয়মিত স্বরাষ্ট্রমন্ত্রীর 'কোর কমিটি'র বৈঠক হচ্ছিল। এসব বৈঠকে সামগ্রিক নীতি, বাহিনী মোতায়েন এবং কৌশলগত গুরুত্বপূর্ণ বিশেষ অভিযান নিয়ে আলোচনা করা হতো।

মন্ত্রীর সভাপতিত্বে 'কোর কমিটি'র বৈঠকে ব্লক রেইডসহ গণহারে গ্রেপ্তার অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।

দ্রুতই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশের প্রতিফলন দেখা যায়। ওএইচসিএইচআর-এর হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা ১৮ জুলাই প্রায় ১০০ জনের থেকে ১৯ জুলাইয়ে প্রায় ৩০০ জনে পৌঁছায়।

ওএইচসিএইচআর-কে দেওয়া বিজিবির আনুষ্ঠানিক প্রতিবেদন অনুসারে, শেখ হাসিনার পক্ষ থেকে কামাল প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক এবং তার সামরিক ও নিরাপত্তা উপদেষ্টাদের 'সর্বোচ্চ শক্তি প্রয়োগের' মৌখিক নির্দেশ দেন।

প্রতিবেদনে কামালের যাত্রাবাড়ী সফরের বিষয়টিও উঠে এসেছে।

এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কামালকে একজন পুলিশ কমান্ডার বলছেন: 'আমাদের গুলিতে একজন মরে, বা একজন আহত হয়, শুধু সে একা পড়ে যায়। বাকি সবাই দাড়িয়ে থাকে।'

এদিকে, ওএইচসিএইচআর-এর কাছে বিজিবি তার প্রতিবেদনে বলেছে, তারা তাদের সৈন্যদের শুধুমাত্র প্রাণহানির শঙ্কা সৃষ্টি হয় এমন পরিস্থিতিতে শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছে এবং বিজিবি সৈন্যরা শুধুমাত্র সতর্ক করতে গুলি চালিয়েছে, এতে কেউ হতাহত হয়নি।

তবে বিজিবির এসব তথ্য ওএইচসিএইচআর-কে সরবরাহ করা এনএসআই-এর রিপোর্টের সঙ্গে সাংঘর্ষিক। ওই রিপোর্টে বিজিবির হাতে তিনটি হত্যার বিস্তারিত তথ্য এবং সম্ভাব্য আরও একটি হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে (বিজিবি নাকি পুলিশের হাতে এ হত্যা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি)।

এতে আরও বলা হয়, ওএইচসিএইচআর-এর সংগৃহীত প্রত্যক্ষ সাক্ষ্যে ১৯ জুলাই বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কাছে রামপুরা ও বাড্ডা এলাকায় বিক্ষোভকারীদের ওপর বিজিবি ও পুলিশের যৌথভাবে প্রাণঘাতী গুলি চালানোর তথ্য পাওয়া গেছে।

অসংখ্য প্রত্যক্ষদর্শীর বর্ণনা, চিকিৎসা সংক্রান্ত তথ্য, গোলাবারুদের প্রভাব বিশ্লেষণ এবং ওএইচসিএইচআর-এর পাওয়া ছবি থেকে জানা যায়, বিজিবি এবং বাংলাদেশ পুলিশ সরাসরি রাইফেল ও শটগান দিয়ে ওই এলাকায় আন্দোলনরত এবং চলাচলরত জনগণের দিকে প্রাণঘাতী গুলি চালিয়েছিল।

এছাড়া, জাতিসংঘ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যক্রম সীমিত করে শুধুমাত্র সীমান্ত নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজে লাগানো এবং সে অনুযায়ী তাদের সম্পদ ও আইনি ক্ষমতা নির্ধারণের সুপারিশ করেছে।

Related Topics

টপ নিউজ

বিজিবি / র‌্যাব / আসাদুজ্জামান খান কামাল / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন: সীমান্তে পুশ ইন বন্ধের আহ্বান বাংলাদেশের
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে বিএসএফের পুশইন চেষ্টা, ঠেকিয়ে দিল বিজিবি ও সীমান্তবাসী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net