Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
চট্টগ্রামে ‘ডিজে পার্টি’তে পুলিশের হানা: অবৈধ মদসহ গ্রেপ্তার ২৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2025, 05:45 pm
Last modified: 12 February, 2025, 05:49 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা

চট্টগ্রামে ‘ডিজে পার্টি’তে পুলিশের হানা: অবৈধ মদসহ গ্রেপ্তার ২৫

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ডিজে পার্টির আড়ালে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
12 February, 2025, 05:45 pm
Last modified: 12 February, 2025, 05:49 pm
প্রতীকী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শহরের ২ নম্বর গেট এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এক নেতার মালিকানাধীন একটি ভবনে 'ডিজে পার্টি'তে অভিযান চালিয়ে ২৫ জন যুবক-যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৭০ ক্যান অবৈধ মদও (বিয়ার) উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে আইয়ুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় চালানো এই অভিযানে আটজন পুরুষ ও ১৭ জন নারীকে আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই। থানা এ পার্টির বিষয়ে আগে থেকে অবগত ছিল না। এছাড়া, আটককৃতদের একজনের কাছ থেকে বিয়ার উদ্ধার হওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'গ্রেপ্তারকৃতরা ডিজে পার্টির আড়ালে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের সকালে আদালতে হাজির করা হয়েছে,' তিনি জানান।

পুলিশের তদন্তে জানা গেছে, অভিযানের সময় যেখানে পার্টি চলছিল, সেই ভবনটি এলডিপি নেতা মোহাম্মদ আইয়ুব আলীর মালিকানাধীন। সপ্তম তলার খালি জায়গাটি পার্টির জন্য ভাড়া নেওয়া হয়েছিল। মঞ্জু নামক এক ব্যক্তি ৫০ হাজার টাকায় ফ্লোরটি ভাড়া নিয়ে ডিজে পার্টির আয়োজন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

সারারাত পার্টিতে উচ্চশব্দে গান বাজানো হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পার্টিতে 'অনৈতিক কার্যকলাপে মদত' দেওয়া হয় এবং অতিথিরা গভীর রাত পর্যন্ত 'মাদক সেবন ও উদ্দাম নৃত্যে' মেতে ওঠেন।

এ বিষয়ে জানতে চাইলে ভবনের মালিক ও এলডিপি নেতা আইয়ুব আলী টিবিএসকে বলেন, 'আমি শুনেছিলাম সেখানে একটি জন্মদিনের পার্টি হচ্ছে। তত্ত্বাবধায়ক জায়গাটি ভাড়া দিয়েছিলেন। পরে যখন ঝামেলার কথা জানতে পারি, তখনই তত্ত্বাবধায়ককে ওসব তরুণ-তরুণীদের বের করে দিতে বলি। কিন্তু ততক্ষণে পুলিশ চলে আসে।'

তিনি আরও বলেন, 'এর আগে এমন কিছু হয়নি। আগে সেখানে জাইকার একটি অফিস ছিল। আমি জানতাম না মঞ্জু ওই জায়গাটি এ ধরনের পার্টির জন্য ভাড়া নিয়েছিল।'

Related Topics

টপ নিউজ

মদ উদ্ধার / মদ / মদ জব্দ / ডিজে পার্টি / পুলিশ / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net