Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সিএনজি-অটোরিকশায় মিটারের বেশি ভাড়া নিলে মামলার নির্দেশ, হতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2025, 08:15 pm
Last modified: 16 February, 2025, 03:27 pm

Related News

  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত
  • প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া

সিএনজি-অটোরিকশায় মিটারের বেশি ভাড়া নিলে মামলার নির্দেশ, হতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা

বর্তমানে সরকার নির্ধারিত সর্বনিম্ন (প্রথম দুই কিলোমিটার) ভাড়া ৪০ টাকা। এরপর প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা এবং ওয়েটিং বিল প্রতি মিনিটে দুই টাকা নির্ধারিত রয়েছে।
টিবিএস রিপোর্ট
11 February, 2025, 08:15 pm
Last modified: 16 February, 2025, 03:27 pm
যাত্রীর অপেক্ষায় কয়েকটি সিএনজি-চালিত অটোরিকশা। ছবি: সালেহ শফিক/দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ফাইল

সিএনজি (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) বা পেট্রোলচালিত অটোরিকশার চালকদের মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে বিআরটিএ। এ সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএর পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে। পত্রটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পত্রটিতে বলা হয়েছে, সরকার-নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারের অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না।

এর ব্যত্যয় ঘটলে আইনের ধারা ৮১ অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। চালকের ক্ষেত্রে এক পয়েন্ট কর্তনের বিধানও রয়েছে।

বর্তমানে সরকার নির্ধারিত সর্বনিম্ন (প্রথম দুই কিলোমিটার) ভাড়া ৪০ টাকা। এরপর প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা এবং ওয়েটিং বিল প্রতি মিনিটে দুই টাকা নির্ধারিত রয়েছে।

তবে যাত্রীদের অভিযোগ, ঢাকায় ১৫০ টাকার নিচে স্বল্প দূরত্বে যাতায়াত করা সম্ভব নয়।

কামাল হোসেন নামক এক যাত্রী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত শনিবার কাওরান বাজার থেকে টিএসসি যেতে তাকে ১৫০ টাকা ভাড়া দিতে হয়েছে, যেখানে সরকার নির্ধারিত ভাড়া ৪০ টাকা হওয়ার কথা।

অন্যদিকে, অটোরিকশার মালিকেরা দৈনিক অতিরিক্ত জমা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন চালকেরা। নীতিমালা অনুযায়ী, দৈনিক জমা ৯০০ টাকা নির্ধারিত থাকলেও মালিকেরা দিনে দুই বেলায় চালকের কাছ থেকে ১২০০–২০০০ টাকা পর্যন্ত আদায় করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন জানান, মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে শীতাংশু শেখরের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

তবে, টিবিএস-এর পক্ষ থেকে সন্ধ্যায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও শীতাংশু শেখরের সাড়া পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

মিটার ভাড়া / মিটারভাড়া / সিএনজি চালিত অটোরিকশা / সিএনজিচালক / ভাড়া নির্ধারণ / ভাড়া / সিএনজি চালিত যানবাহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত
  • প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net