Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
থার্ড টার্মিনাল চালু: সরকারের টার্গেট ডিসেম্বর, জাপানি কনসোর্টিয়াম চায় আরও ২ মাস

বাংলাদেশ

কামরান সিদ্দিকী
01 June, 2025, 03:15 pm
Last modified: 01 June, 2025, 03:15 pm

Related News

  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • মধ্যপ্রাচ্য সংঘাত: শাহজালালে আজ আরও ২৫ ফ্লাইট বাতিল, ৫ দিনে ১৭৩
  • সোমবার আরও ৩৯টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা
  • ৫৪ ফ্লাইট স্থগিত, সৌদি আরব–ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস-বাংলার

থার্ড টার্মিনাল চালু: সরকারের টার্গেট ডিসেম্বর, জাপানি কনসোর্টিয়াম চায় আরও ২ মাস

বেবিচক চেয়ারম্যান বলেন, 'থার্ড টার্মিনালে আমাদের কাজ প্রায় শেষের দিকে। শুধু ভিভিআইপি টার্মিনালে কিছু কাজ বাকি আছে। এটা শেষ হতে জুন-জুলাই লেগে যাবে। কারণ এখানে চুক্তিগত কিছু জটিলতা ছিল।'
কামরান সিদ্দিকী
01 June, 2025, 03:15 pm
Last modified: 01 June, 2025, 03:15 pm

এক বছর বিলম্বের পর ঢাকা বিমানবন্দরের নতুন থার্ড টার্মিনাল চলতি বছরের শেষ নাগাদ চালু করতে চায় সরকার। তবে পরিচালন ও রক্ষণাবেক্ষণের চুক্তি পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম প্রস্তুতির জন্য আরও দুই মাস সময় চাইছে।

তবে এই নতুন প্রতিবন্ধকতা সত্ত্বেও ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই টার্মিনাল পুরোদমে চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চলছে।  এ বছরের জুনের মধ্যেই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সংক্ষিপ্ত আলোচনার পর তারা প্রস্তুতির জন্য ছয় থেকে আট মাস সময় চেয়েছে। আমরা বলেছি, পাঁচ-ছয় মাসের বেশি দিতে পারব না।'

২০২৩ সালের ৭ অক্টোবর শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিক করেন। এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ২০২৪ সালেই এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।

কিন্তু দেশে রাজনৈতিক পটপরিবর্তন, প্রকল্পের নেতৃত্বে ঘন ঘন পরিবর্তন ও বিদেশ থেকে বিশেষ কিছু সরঞ্জাম—বিশেষ করে ভিভিআইপি টার্মিনালের জন্য—বিলম্বে আসায় সময়সীমা পিছিয়ে যায়।

বেবিচক চেয়ারম্যান বলেন, 'থার্ড টার্মিনালে আমাদের কাজ প্রায় শেষের দিকে। শুধু ভিভিআইপি টার্মিনালে কিছু কাজ বাকি আছে। এটা শেষ হতে জুন-জুলাই লেগে যাবে। কারণ এখানে চুক্তিগত কিছু জটিলতা ছিল।'

মঞ্জুর কবীর আরও বলেন, 'আমি দায়িত্ব নেওয়ার পরে এগুলোকে স্ট্রিমলাইন করে সিস্টেমের মধ্যে আনতে একটু সময় লেগেছে। এখন নিয়মানুযায়ী কাজ হচ্ছে। যেহেতু কিছু সরঞ্জাম বিদেশ থেকে আসবে, সে কারণে একটু সময় লাগছে।'

তিনি বলেন, 'আমাদের টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যে শেষ করা। কোনো কারণে যদি একেবারেই না পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।'

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের অধীনে থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল।

এই কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো কর্পোরেশন, সোজিৎস ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন। কনসোর্টিয়ামটি অপারেশনাল কার্যক্রমের দায়িত্বে থাকবে, আর নিরাপত্তার দায়িত্ব থাকবে বেবিচক।

চুক্তি স্বাক্ষরের পর জাপানি অংশীদারদের জনবল নিয়োগ ও প্রশিক্ষণের কাজ শুরু করতে হবে।

বেবিচক চেয়ারম্যান বলেন, 'তাদেরকে প্রত্যেকটা সরঞ্জাম পরীক্ষা করে দেখতে হবে এগুলো ঠিকঠাক চলছে কি না। ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম থেকে শুরু করে স্ক্যানিং মেশিন, ইডিএস (এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম) ইত্যাদি একটি নির্দিষ্ট সময় রান করে দেখতে হবে।'

মঞ্জুর কবীর আরও বলেন, 'ট্রায়াল রান তারা করবেন, আমরা এগুলো দেখব। পরে আমার সঙ্গে কনসোর্টিয়ামের একটি কনসেশন এগ্রিমেন্ট স্বাক্ষর হবে। এগুলো করতে কিছু সময় লাগবে। এরপর যখন সব চালু হবে, আমরা পুরো কার্যক্রম শুরু করব।'

একটি পৃথক সার্ভিস-লেভেল এগ্রিমেন্ট অনুযায়ী পরের দুই বছর জাপানি কোম্পানির তত্ত্বাবধানে গ্রাউন্ড সার্ভিস পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ডেটা নিরাপত্তা বেবিচকের নিয়ন্ত্রণেই থাকবে।

প্রি-বিড আলোচনা অনুযায়ী, টার্মিনালের কার্যক্রম থেকে আসা আয়ের বড় অংশ পাবে বেবিচক, আর রক্ষণাবেক্ষণ কাজের জন্য আয়ের একটি অংশ পাবে জাপানি কনসোর্টিয়াম।

বেবিচক চেয়ারম্যান জানান, রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) পাওয়ার পর এবং আলোচনা শেষে আয় ভাগাভাগির হারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮ মিলিয়ন থেকে বেড়ে ১২ মিলিয়নে উন্নীত হবে। পাশাপাশি কার্গো হ্যান্ডলিং সক্ষমতাও অনেকটা বাড়বে—২ লাখ ৭৩ হাজার ৪৭০ টন আমদানি ও ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ টন রপ্তানি কার্গো হ্যান্ডলিংয়ে সক্ষম হবে।

Related Topics

টপ নিউজ

থার্ড টার্মিনাল / বিমানবন্দরের থার্ড টার্মিনাল / শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / ঢাকা বিমানবন্দর / বিমানবন্দর / বেবিচক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • মধ্যপ্রাচ্য সংঘাত: শাহজালালে আজ আরও ২৫ ফ্লাইট বাতিল, ৫ দিনে ১৭৩
  • সোমবার আরও ৩৯টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা
  • ৫৪ ফ্লাইট স্থগিত, সৌদি আরব–ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস-বাংলার

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net