Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
অলিগার্কদের সম্পদে আঘাত না হেনে কেবল আইন পাস করে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়: সোয়াস অধ্যাপক মুশতাক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2025, 09:20 pm
Last modified: 05 February, 2025, 09:23 pm

Related News

  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

অলিগার্কদের সম্পদে আঘাত না হেনে কেবল আইন পাস করে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়: সোয়াস অধ্যাপক মুশতাক

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের অর্থনৈতিক কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
টিবিএস রিপোর্ট
05 February, 2025, 09:20 pm
Last modified: 05 February, 2025, 09:23 pm
ছবি: টিবিএস

লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস)-এর অর্থনীতির অধ্যাপক মুশতাক হুসাইন খান বলেছেন, নির্বাচনের আগে দুর্নীতিবাজ অলিগার্কদের ক্ষমতার পরিবর্তন না করা গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। এজন্য এখনই তাদের সম্পদ পুনরুদ্ধার ও ব্যাংক হিসাব জব্দ করার উদ্যোগ নিতে হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে 'নতুন রাজনৈতিক বন্দোবস্তের অর্থনৈতিক কর্মসূচি' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোচনায় মুশতাক হুসাইন খান বলেন, দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষমতার বিকাশের পাশাপাশি নতুন নীতি নির্ধারণ জরুরি।

তিনি বলেন, 'এখনো অলিগার্কদের হাতে বিপুল অর্থ রয়েছে। এই অবস্থায় নির্বাচন হলে রাজনীতিবিদরা তাদের নিয়ন্ত্রণেই নীতিনির্ধারণ করবেন। অলিগার্কদের সম্পদে আঘাত না হানলে কেবল আইন পাস করে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।'

নাগরিক কমিটির 'রাজনৈতিক বক্তৃতামালা সিরিজ'-এর চতুর্থ পর্বের আলোচনায় তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশকে নতুন পথে নেওয়ার সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, 'নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ক্ষমতার সঙ্গে আইনের পরিবর্তন। ক্ষমতা বদলালেও আইনের পরিবর্তন না হলে নতুন বন্দোবস্ত সম্ভব নয়।'

তিনি আরও বলেন, শুধু নীতিমালা বা আইন প্রণয়নের মাধ্যমে রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা যাবে না। ক্ষমতার পুনর্বিন্যাস আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে উল্টো ফল হতে পারে।

এজন্য নতুন উদ্যোক্তাদের উৎপাদনশীল সাংগঠনিক সক্ষমতা তৈরি করতে হবে। উঠতি নিম্নমধ্যবিত্তদের উদ্যোক্তা বানিয়ে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

সভায় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নতুন অর্থনৈতিক বন্দোবস্ত তৈরি না হলে বিদ্যমান রাজনৈতিক কাঠামো থেকে মুক্তি সম্ভব নয়।

তিনি বলেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দল জনগণকে অর্থনৈতিক পরাধীনতা থেকে মুক্তি দেবে।

Related Topics

টপ নিউজ

মুশতাক হুসাইন খান / দুর্নীতিবাজ অলিগার্ক / নির্বাচন / ব্যাংক হিসাব জব্দ / সম্পদ পুনরুদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: এএনআই
    নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার
  • পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
    ২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার
  • নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
    নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
    বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের
  • ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
    ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

Related News

  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

Most Read

1
ফাইল ছবি: এএনআই
আন্তর্জাতিক

নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার

2
পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার

3
নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
অর্থনীতি

নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

5
মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের

6
২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
বাংলাদেশ

২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net