Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
অগ্রিম ১০,০০০ টাকা পাচ্ছেন ট্যানারি শ্রমিকরা, ন্যূনতম মজুরি বাস্তবায়নে পরবর্তী বৈঠক ২০ ফেব্রুয়ারি

বাংলাদেশ

নোমান মাহমুদ
02 February, 2025, 01:15 pm
Last modified: 02 February, 2025, 01:20 pm

Related News

  • চীনে রপ্তানির পরিকল্পনায় বাড়তে পারে কাঁচা চামড়ার দাম, আজ মূল্য ঘোষণা
  • ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ আরও কয়েক দফা দাবি শ্রমিকদের
  • শ্রমিকদের ন্যূনতম মজুরি: মালিকদের সঙ্গে সফল বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার
  • অর্থবছরের প্রথমার্ধে চামড়া রপ্তানি কমলো ১১.৬৫%, সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের
  • ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আজও ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ 

অগ্রিম ১০,০০০ টাকা পাচ্ছেন ট্যানারি শ্রমিকরা, ন্যূনতম মজুরি বাস্তবায়নে পরবর্তী বৈঠক ২০ ফেব্রুয়ারি

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়
নোমান মাহমুদ
02 February, 2025, 01:15 pm
Last modified: 02 February, 2025, 01:20 pm
ফাইল ছবি: টিবিএস

চামড়া শিল্পের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত পাঁচটি গ্রেডে ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে আপাতত প্রত্যেক শ্রমিককে গত মাসের (জানুয়ারি) বেতনের পাশাপাশি অগ্রিম ১০,০০০ করে টাকা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য আগামী ২০ ফেব্রুয়ারি পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকালের সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ।

শ্রমিকদের প্রদানকৃত অগ্রিম এই টাকা- ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর শ্রমিকদের বর্ধিত বেতন থেকে ধাপে ধাপে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিটিএর সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, "শ্রমিকদের বেতন বাড়বে—এটাতে সবাই সম্মত। কিন্তু যেহেতু আমরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারিনি, কাজেই গত মাসের বেতনের সঙ্গে শ্রমিকদের অগ্রিম ১০ হাজার করে টাকা অতিরিক্ত প্রদান করতে বলা হয়েছে, যা পরবর্তীতে ন্যূনতম মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর শ্রমিকদের বর্ধিত বেতন থেকে ধাপে ধাপে সমন্বয় করা হবে।"

তিনি আরও বলেন, "সামনে আমাদের বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। এছাড়া কিছু আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে। এসব কার্যক্রম শেষে আমরা আগামী ২০ ফেব্রুয়ারি আবারও মিটিং করব। এবং আশা করছি, যে সমস্যাগুলো আছে- এক বা দুটি মিটিংয়ে তার সমাধান দিতে পারব। বৈঠকে সবাই এ বিষয়ে একমত পোষণ করেছেন।"

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গতকালের মিটিং থেকে ন্যূনতম মজুরির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় আপাতত মজুরি বৃদ্ধির পর শ্রমিকদের যে বকেয়া হবে, তা থেকে প্রত্যেক শ্রমিককে অগ্রিম ১০ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে আসার পর এটি সমন্বয় করা হবে। যেহেতু বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন চলমান, নির্বাচন শেষে আগামী ২০ তারিখে পুনরায় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

এদিকে, গতকালের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর আপাতত আন্দোলন স্থগিত করেছেন ট্যানারি শ্রমিকরা।

তারা বলছেন, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী তারা আন্দোলন স্থগিত করেছেন।

গত কয়েকদিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এপেক্স ট্যানারির শ্রমিক ও ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিক প্রতিনিধি নিলুফা বেগম টিবিএসকে বলেন, "ত্রিপক্ষীয় বৈঠকে আপাতত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দের আশ্বাসে আমরা তা মেনে নিয়ে আন্দোলন স্থগিত রেখেছি। আগামী ২০ ফেব্রুয়ারি পুনরায় মিটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে, আশা করছি সেই মিটিংয়ে শ্রমিকদের দাবি প্রতিফলিত হবে।"

উল্লেখ্য, দেশের চামড়া শিল্পের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত পাঁচটি গ্রেডে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে গত কয়েকদিন ধরে টানা আন্দোলন করে আসছিলেন ট্যানারি শ্রমিকরা, যা গত সপ্তাহের শেষদিন, অর্থাৎ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পর্যন্ত অব্যাহত ছিল।

Related Topics

টপ নিউজ

ট্যানারিশ্রমিক / চামড়া শিল্প / ন্যূনতম মজুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • চীনে রপ্তানির পরিকল্পনায় বাড়তে পারে কাঁচা চামড়ার দাম, আজ মূল্য ঘোষণা
  • ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ আরও কয়েক দফা দাবি শ্রমিকদের
  • শ্রমিকদের ন্যূনতম মজুরি: মালিকদের সঙ্গে সফল বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার
  • অর্থবছরের প্রথমার্ধে চামড়া রপ্তানি কমলো ১১.৬৫%, সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের
  • ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আজও ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ 

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net