Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2025, 12:55 pm
Last modified: 26 January, 2025, 01:09 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
  • ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; ‘ভাড়ায়’ মারামারিতে গিয়ে নিহত ১
  • নরসিংদীর কারখানাগুলোতে তীব্র গ্যাস সংকট, কাঠ পুড়িয়ে উৎপাদন চালু রাখার চেষ্টা
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩

নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে
টিবিএস রিপোর্ট
26 January, 2025, 12:55 pm
Last modified: 26 January, 2025, 01:09 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- আলম মিয়া (২০) ও আলী আহমদ (২৪)। 

এ ঘটনায় গুলিবিদ্ধ হওয়াসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে বিরোধ চলছে। জাকির গ্রুপের দাপটে আশরাফুল গ্রুপের লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় ঢুকতে পারেনি।

রোববার সকালে আশরাফুল গ্রুপের লোকজন এলাকায় প্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলম মিয়া ও আলী আহমদ মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। তবে নিহত দুইজনের মধ্যে কে কোন পক্ষের সমর্থক- সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।"

Related Topics

টপ নিউজ

দুই গ্রুপের সংঘর্ষ / সংঘর্ষে নিহত / নরসিংদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
  • ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; ‘ভাড়ায়’ মারামারিতে গিয়ে নিহত ১
  • নরসিংদীর কারখানাগুলোতে তীব্র গ্যাস সংকট, কাঠ পুড়িয়ে উৎপাদন চালু রাখার চেষ্টা
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net