Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
বাংলাদেশে বড় বিনিয়োগ করতে চায় বিশ্বব্যাপী বন্দর পরিচালনাকারী প্রধান ২ প্রতিষ্ঠান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2025, 09:50 pm
Last modified: 23 January, 2025, 09:55 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

বাংলাদেশে বড় বিনিয়োগ করতে চায় বিশ্বব্যাপী বন্দর পরিচালনাকারী প্রধান ২ প্রতিষ্ঠান

ডেনিশ প্রতিষ্ঠান এপি মোলার-মায়েরস্কের চেয়ারম্যান রবার্ট মায়েরস্ক উগলা জানান, তারা চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনালে বিনিয়োগ করতে চান।
টিবিএস রিপোর্ট
23 January, 2025, 09:50 pm
Last modified: 23 January, 2025, 09:55 pm
ছবি: সংগৃহীত

বিশ্বের দুই প্রধান বন্দর-পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার-মায়েরস্ক বাংলাদেশের শিপিং শিল্পে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তাদের লক্ষ্য বঙ্গোপসাগরের উপকূলে নতুন বন্দর নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে একটি বৈশ্বিক রপ্তানিকেন্দ্রে পরিণত করতে সাহায্য করা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম এবং এপি মোলার-মায়েরস্কের চেয়ারম্যান রবার্ট মায়েরস্ক উগলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে তারা বিনিয়োগ প্রস্তাব তুলে ধরেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিপি ওয়ার্ল্ডের সিইও জানান, তারা চট্টগ্রাম বন্দরের জট কমাতে এবং দক্ষতা বাড়াতে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে বিনিয়োগের পরিকল্পনা করছেন। তিনি বলেন, এই বিনিয়োগ বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করতে এবং দূষণ হ্রাস করতে সহায়ক হবে।  

সুলতান আহমেদ আরও বলেন, তারা চট্টগ্রাম বন্দরে একটি ডিজিটাল অনলাইন শুল্ক পদ্ধতি চালু করতে চান, যা দুর্নীতি কমাতে কার্যকর হবে। পাশাপাশি, ইনলাইন কন্টেইনার ডিপোতেও তাদের বিনিয়োগের আগ্রহ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুলতান আহমেদ উল্লেখ করেন, ২০২২ সালেও তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছিলেন, তবে তখন তাদের প্রস্তাব তৎকালীন সরকার উপেক্ষা করেছিল।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বঙ্গোপসাগরের উপকূলে নতুন বন্দর নির্মাণ করতে আগ্রহী। তিনি বলেন, "আমাদের ভবিষ্যৎ চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। এটিকে এই অঞ্চলের সবচেয়ে বড় বন্দরে পরিণত করতে চাই।"

ডেনিশ প্রতিষ্ঠান এপি মোলার-মায়েরস্কের চেয়ারম্যান রবার্ট মায়েরস্ক উগলা জানান, তারা চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনালে বিনিয়োগ করতে চান। তিনি বলেন, কারিগরি সহায়তার মাধ্যমে এটিকে একটি পরিবেশবান্ধব বন্দরে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, মরক্কো ও ওমানেও তাদের এমন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

প্রধান উপদেষ্টা ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার-মায়েরস্ক কর্মকর্তাদের বিনিয়োগ প্রস্তাব নিয়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, "বঙ্গোপসাগরের উপকূলে একাধিক বন্দর নির্মাণ আমাদের আঞ্চলিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে।" এছাড়া, তিনি বাংলাদেশি বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানান। 

Related Topics

টপ নিউজ

বন্দর / বিনিয়োগ / ডিপি ওয়ার্ল্ড / মায়েরস্ক / চট্টগ্রাম বন্দর / সমুদ্রবন্দর / বিদেশি বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net