Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
আমরা রাজনৈতিক দলের বক্তব্যে ঢুকতে চাই না: সিইসি  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 January, 2025, 12:05 pm
Last modified: 19 January, 2025, 12:10 pm

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

আমরা রাজনৈতিক দলের বক্তব্যে ঢুকতে চাই না: সিইসি  

অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ে প্রস্তুতি চলছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, “একদম, মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে টাইম ফ্রেম; ওইটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।”
টিবিএস রিপোর্ট
19 January, 2025, 12:05 pm
Last modified: 19 January, 2025, 12:10 pm
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কোন বক্তব্যে এখন ঢুকতে চাই না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। 

তিনি বলছেন প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমফ্রেম মাথায় রেখে কাজ করছি আমরা।

রোববার (১৯ জানুয়ারি) নির্বাচন ভবনে ইউএনডিপি ও ইসির মধ্যে বিভিন্ন কারিগরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় ইউএনডিপির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। 

একটি রাজনৈতিক দলের দাবি এ বছরের জুলাই-আগস্টের মধ্যে নির্বাচনের, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "রাজনৈতিক বক্তব্যের মধ্যে আমরা ঢুকতে চাই না। আমরা আইন, কানুন, বিধি-বিধান, সিস্টেমের মধ্যে থাকব। আমরা সবাইকে ফ্রি ফেয়ার গেইম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দি রুলস অব দি গেইম। এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।"

ইতোমধ্যে প্রধান উপদেষ্টা আগামী সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে বা আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠানের কথা বলেছেন। 

অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ে প্রস্তুতি চলছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, "একদম, মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে টাইম ফ্রেম; ওইটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।"

২০ জানুয়ারি সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। সাভারে এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

এ হালনাগাদে সহায়তায় কিছু যন্ত্রাংশ হাতে পেয়ে সিইসি জানান, ইউএনডিপি কমিশনকে কারিগরি সহায়তা করতে একটা 'নিড অ্যাসেসমেন্ট' টিম পাঠিয়েছে। তারা ল্যাপটপ, ক্যামেরা, স্ক্যানার ও ব্যাগ (১৭৫টি ল্যাপটপ, স্ক্যানার ২০০, ব্যাগ ৪৩০০ টি) হস্তান্তর করেছে।

৬৫ হাজার লোকবল কাজে নিয়োজিত থাকবে। ইউএনডিপির এ সহায়তায় আমরা কৃতজ্ঞ। ইলেকশন প্রসেসেও আমরা হয়ত তাদের সহায়তা চাইব। আশা করি, সাপোর্ট দিয়ে যাবে। এটা শুরু মাত্র, তা অব্যাহত থাকবে। ছয় মাসের মধ্যে হালনাগাদের কাজ শেষ হবে বলে আশা রাখেন সিইসি।

"আমরা ছয় মাসের জন্য প্ল্যান করেছি" জানিয়ে তিনি বলেন, "কিছু কমবেশি হতে পারে। টার্গেট হচ্ছে- ছয় মাসের যাতে শেষ করতে পারি।"

এ হালনাগাদে প্রায় ১৯ লাখ নতুন ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

সিইসি / নির্বাচন কমিশন / প্রধান নির্বাচন কমিশনার / এ এম এম নাসির উদ্দীন / নির্বাচন / প্রধান উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net