Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
বিয়ে করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
18 January, 2025, 09:25 am
Last modified: 20 January, 2025, 03:14 pm

Related News

  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

বিয়ে করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী সোহেল তাজ জীবনের নতুন অধ্যায় শুরু করেন
এম. আসাদুজ্জামান সাদ
18 January, 2025, 09:25 am
Last modified: 20 January, 2025, 03:14 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সামাজিক রীতি মেনে বিয়ে করেছেন। 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী সোহেল তাজ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।

গত ২৯ ডিসেম্বর ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টারে হাস্যোজ্জল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে ফিটনেস সেন্টারের ট্রেইনার শাহনাজ পারভীন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন সোহেল তাজ। তারই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় দুজনের বিয়ে সম্পন্ন হয়।

আংটি বদলের পর এবার নেট দুনিয়ায় তাদের বিয়ের ফটোশুটের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। তাদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান রাহাত লাক্সারি ফটোগ্রাফি এবং ড্রিম ওয়েভার।  প্রতিষ্ঠান দুটি তাদের ফেসবুক পেজে ছবি ও ভিডিও পোস্ট করেছে।

ছবি: সংগৃহীত

ছড়িয়ে পড়া বিয়ের ছবি ও ভিডিওতে রোমান্টিক মুডে দেখা যায় সোহেল তাজকে। সোহেল তাজ পরেছিলেন সাদা রংয়ের শেরওয়ানী ও পায়জামা, গলায় সাদা রংয়ের কারুকাজের মালা। শিমু পরেছিলেন সাদার সাথে হাল্কা গোলাপী রংয়ের দৃষ্টিনন্দন পোশাক। 

একাধিক ছবিতে ও ভিডিওতে তাদের দুজনের একান্ত আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যায়, তারা দুজনে সিঁড়ি দিয়ে একটি লেকের দিকে যাচ্ছেন। সোহেল তাজ হাত ধরে শিমুকে নিয়ে যাচ্ছেন। লেকের ধারে তাদের সংক্ষিপ্ত একটি নাচের মুদ্রার দৃশ্যও নজড় কাড়ে। একটি ভিডিওতে মালাবদল করতে দেখা যায় সোহেল তাজ ও শিমুকে। শিমুর বিয়ের পোশাকের সঙ্গে থাকা ওড়নায় লেখা ছিল 'সোহেল তাজের বউ শিমু'।

ছবি: সংগৃহীত

সোহেল তাজের ঘনিষ্ঠ সূত্র জানায়, সোহেল তাজের নতুন জীবনের পার্টনার হয়েছেন, তারই ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার শিমু। তিনি ঠাকুরগাঁওয়ের মেয়ে। দুই ভাই ও মাকে সাথে নিয়ে ঢাকায় বসবাস করেন শিমু। দীর্ঘদীন একসঙ্গে কাজ করার সুবাদে দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে প্রথমে আংটি বদল ও শুক্রবার বিয়ে সম্পন্ন হলো। 

এদিকে, সোহেল তাজ আগেও একাধিক বিয়ে করেছেন। আগের সংসারের ছেলে ও নাতী রয়েছে।

সোহেল তাজের বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তার সাবেক ব্যক্তিগত সহকারী আবু কাউছার। তিনি বলেন, "বাগদান অনুষ্ঠানে সোহেল তাজের ছেলে ব্যরিস্টার তুরাজ তাজ, ছেলের বউ ও নাতীসহ বন্ধু ও ফিটনেস সেন্টারের অন্য সহকর্মীরা উপস্থিত ছিলেন।"

ছবি: সংগৃহীত

এর আগে সোহেল তাজের বাগদানের একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, সোহেল তাজ শিমুকে নিয়ে একটি টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছেন। এ সময় কয়েকজনকে ক্যামেরা নিয়ে ব্যস্ত দেখা যায়। পরে তিনি টেবিল ঘুরে অনেকটা ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে হবু স্ত্রী শিমুর হাতে আংটি পরিয়ে দেন। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে মুহূর্তটি উদ্‌যাপন করেন।
 
Related Topics

টপ নিউজ

সোহেল তাজ / সোহেল তাজে বিয়ে / বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net