Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন করে চাল আমদানি করছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2025, 08:40 pm
Last modified: 16 January, 2025, 08:45 pm

Related News

  • ক্ষুধা থেকে বিলাসিতা? বিশ্বের সবচেয়ে দামি চালের গল্প
  • খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ রয়েছে, চালের দাম বাড়ার সম্ভাবনা নেই: খাদ্য উপদেষ্টা
  • লক্ষ্মীপুরে ধান চাষে ১০–১৪ বার কীটনাশক প্রয়োগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • বিশ্ববাজারে চাল ও গমের দাম কমলেও তার সুফল পাচ্ছেন না বাংলাদেশের ভোক্তারা
  • এ বছর আমন মৌসুমে ৭ লাখ টন ধান-চাল কিনবে সরকার, বেড়েছে ক্রয়মূল্য

ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন করে চাল আমদানি করছে সরকার

ভারত থেকে সেদ্ধ চাল এবং পাকিস্তান থেকে সমপরিমাণ আতপ চাল আমদানি করবে সরকার। ভারত থেকে চাল আমদানির জন্য মোট ব্যয় হবে ২৭৭ কোটি টাকা। আর পাকিস্তান থেকে সরকার ৩০৪.৩৯ কোটি টাকা ব্যয়ে আমদানি করবে আতপ চাল।
টিবিএস রিপোর্ট
16 January, 2025, 08:40 pm
Last modified: 16 January, 2025, 08:45 pm
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক

ভারত ও পাকিস্তান থেকে এক লাখ মেট্রিক মেট্রিক টন চাল আমদানি করা হবে। এর মধ্যে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক মেট্রিক টন সেদ্ধ চাল এবং পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি করা হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পাকিস্তানের চাল আমদানির খরচ তুলনামূলক বেশি। 

পাকিস্তান থেকে প্রতি মেট্রিক টন আতপ চাল ৪৯৯ মার্কিন ডলারে আমদানি করা হবে, যার মোট ব্যয় হবে ৩০৪.৩৯ কোটি টাকা। চাল সরবরাহ করবে দেশটির রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান। এ আমদানি হবে দুই দেশের সরকারি সংস্থার মধ্যে সমঝোতা চুক্তির (জি-টু-জি) ভিত্তিতে। 

অন্যদিকে ভারত থেকে প্রতি মেট্রিক টন সেদ্ধ চাল ৪৫৪.১৪ মার্কিন ডলারে আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ২৭৭ কোটি টাকা। চাল সরবরাহ করবে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স গুরুদেও এক্সপোর্টস করপোরেশন লিমিটেড। এ চাল আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করা হচ্ছে।

এছাড়া উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে আন্তর্জাতিক বাজার থেকে আরও তিন লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ চাল উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সংগ্রহ করা হবে।  

বাজারে দেশের মানুষের প্রধান খাদ্য চালের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকার সাশ্রয়ী দামে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে সেখানেও বাড়তি চাহিদা তৈরি হয়েছে। এই অবস্থায় নিরাপদ মজুদ ও প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক বাজার থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। 

আমন মৌসুমের নতুন চাল বাজারে এলেও সম্প্রতি চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা বেড়েছে। এদিকে আমন মৌসুমে সরকার যে পরিমাণ চাল সংগ্রহের পরিকল্পনা নিয়েছে, তা অর্জন নিয়ে সংশয় রয়েছে। 

সরকার প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকায় কিনলেও বাজারে একই মানের চাল ৫৫ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। এতে সরবরাহকারীরা চাল সরবরাহে আগ্রহ দেখাচ্ছে না। এছাড়া বন্যার কারণে আমন মৌসুমে উৎপাদন কম হওয়ায় অভ্যন্তরীণ সরবরাহও তুলনামূলকভাবে কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, চলতি অর্থবছরে খাদ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজার থেকে আট লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা করেছে। এজন্য সংশোধিত বাজেটে অর্থ বিভাগের কাছে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। 

চাল আমদানির পাশাপাশি বৈঠকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। স্পট মার্কেট থেকে এই এলএনজি সরবরাহ করবে সংযুক্ত আরব আমিরাতের মেসার্স ওকিউ ট্রেডিং লিমিটেড এবং সিঙ্গাপুরের মেসার্স ভিটোল এশিয়া পিটিই লিমিটেড। 

ওকিউ ট্রেডিং লিমিটেড সরবরাহকৃত এলএনজির প্রতি ইউনিটের দাম হবে ১৪.৪৪ মার্কিন ডলার। ভিটোল এশিয়া পিটিই লিমিটেডের এলএনজির প্রতি ইউনিটের দাম হবে ১৩.৮২ ডলার। এ নিয়ে চলতি জানুয়ারিতে স্পট মার্কেট থেকে সাত কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হলো। 

অন্যদিকে, টিসিবির জন্য ৩.৩০ কোটি লিটার সয়াবিন তেল, ২.২০ কোটি লিটার পাম অয়েল, ১৫ হাজার মেট্রিক টন চিনি এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, এসব পণ্য রমজানের আগেই সরবরাহ করবে সংশ্লিষ্ট সরবরাহকারীরা। 

এছাড়া রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার এবং মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। আসন্ন বোরো মৌসুমের কথা মাথায় রেখে এ সার আমদানি করা হবে।

Related Topics

টপ নিউজ

চাল আমদানি / ভারত থেকে চাল ক্রয় / পাকিস্তান থেকে চাল আমদানি / চাল / চালের মজুত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ক্ষুধা থেকে বিলাসিতা? বিশ্বের সবচেয়ে দামি চালের গল্প
  • খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ রয়েছে, চালের দাম বাড়ার সম্ভাবনা নেই: খাদ্য উপদেষ্টা
  • লক্ষ্মীপুরে ধান চাষে ১০–১৪ বার কীটনাশক প্রয়োগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • বিশ্ববাজারে চাল ও গমের দাম কমলেও তার সুফল পাচ্ছেন না বাংলাদেশের ভোক্তারা
  • এ বছর আমন মৌসুমে ৭ লাখ টন ধান-চাল কিনবে সরকার, বেড়েছে ক্রয়মূল্য

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net