Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
ওষুধের ওপর বাড়তি ভ্যাট প্রত্যাহারে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2025, 09:45 am
Last modified: 16 January, 2025, 09:48 am

Related News

  • ওষুধ সাশ্রয়ী রাখতে ভারসাম্যপূর্ণ নীতির তাগিদ বিশেষজ্ঞদের
  • জ্বালানি সংকটে বাড়ছে ওষুধের উৎপাদন খরচ: ঔষধ শিল্প সমিতি
  • বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, ওষুধ ও সাপের বিষের প্রতিষেধক মজুতের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 
  • জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করল সরকার, দায়িত্বে যুক্ত হলেন যারা
  • সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা

ওষুধের ওপর বাড়তি ভ্যাট প্রত্যাহারে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়

একইসঙ্গে, অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিতেও কাজ চলছে বলে জানা গেছে
টিবিএস রিপোর্ট
16 January, 2025, 09:45 am
Last modified: 16 January, 2025, 09:48 am
ছবি: নূর-এ-আলম

স্থানীয় পর্যায়ে ওষুধের দোকানে বা ফার্মেসিতে ওষুধের ওপর আরোপিত সর্বশেষ ভ্যাট (মূল্য সংযোজন কর) অপসারণের লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাঃ সায়েদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয় ওষুধের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে। আমরা বিষয়টি সমাধানের ব্যাপারে আশাবাদী।"

একইসঙ্গে, অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিতেও কাজ চলছে বলে জানান তিনি।

এর আগে, গত ৯ জানুয়ারি তারিখে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ওষুধের ওপর ভ্যাট ২.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করে অধ্যাদেশ জারি করেছে অন্তবর্তীকালীন সরকার। 

তবে এ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওষুধ শিল্প সমিতি।

৯ জানুয়ারি যে শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে, তার মধ্যে ওষুধও রয়েছে। 

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের কয়েকটি ওষুধের দোকানে কথা বলে জানা গেছে, এখনও আগের দামই ওষুধ বিক্রি করছেন বিক্রেতারা। ওষুধ কোম্পানি থেকে তারা কোনো নির্দেশনা পাননি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির টিবিএসকে বলেন, "ওষুধের ওপর যে ভ্যাট আরোপ করা হয়েছে, তা প্রত্যাহারের আবেদন করবো আমরা। এ বিষয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টাকে চিঠি দেব।"

স্বাস্থ্য অর্থনীতিবিদেরা জানান, স্থানীয় ব্যবসায়ী পর্যায় বলতে ওষুধের দোকানগুলোকে বোঝানো হয়েছে। পণ্য পর্যায়ে বলা হলে উৎপাদক পর্যায়ের ভ্যাট বাড়ত। সুতরাং, বর্ধিত ভ্যাট স্থানীয় ব্যবসায়ীরা ক্রেতার কাছ থেকেই আদায় করবেন।

টিবিএস-এর সাথে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্সের অধ্যাপক ডাঃ সৈয়দ আবদুল হামিদ বলেন, "ওষুধের ওপর পারতপক্ষে কোনো ভ্যাট আরোপ না করাই ভালো। এটি যেহেতু জীবনরক্ষাকারী জিনিস, তাই এতে ভ্যাট থাকলে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবেন। রোগ ধনী-গরিব সবারই হয়, তবে এ ধরনের ভ্যাটে গরিবরাই বেশি ক্ষতিগ্রস্ত হন।" 

তিনি বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এ ভ্যাট প্রত্যাহারের উদ্যোগ নেয় তাহলে সেটি খুবই ভালো পদক্ষেপ, অর্থ মন্ত্রণালয়ের উচিৎ এ ভ্যাট প্রত্যাহার করা।" 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশিরা তাদের মোট স্বাস্থ্যসেবা ব্যয়ের ৭২.৫ শতাংশই নিজেরা বহন করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর তথ্যানুসারে, চিকিৎসার এই ব্যয়ভার বহন করতে গিয়ে সে বছর প্রায় ৬১ লাখ মানুষ দারিদ্র্যের মুখে পড়েছেন।

আর এই চিকিৎসা ব্যয়ের বেশিরভাগই চলে যায় ওষুধ কিনতে গিয়ে। বহিরাগত রোগীরা তাদের মোট ব্যয়ের ৫৪ শতাংশ খরচ করেন ওষুধ কেনা বাবদ, অন্যদিকে, অভ্যন্তরীণ রোগীদের ক্ষেত্রে এই খরচ ২৫ শতাংশ।

Related Topics

টপ নিউজ

ওষুধ / ভ্যাট প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • ওষুধ সাশ্রয়ী রাখতে ভারসাম্যপূর্ণ নীতির তাগিদ বিশেষজ্ঞদের
  • জ্বালানি সংকটে বাড়ছে ওষুধের উৎপাদন খরচ: ঔষধ শিল্প সমিতি
  • বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, ওষুধ ও সাপের বিষের প্রতিষেধক মজুতের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 
  • জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করল সরকার, দায়িত্বে যুক্ত হলেন যারা
  • সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net