Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
আবাসন সুবিধা না পাওয়া ছাত্রীদেরকে মাসে ৩ হাজার টাকা করে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2025, 06:25 pm
Last modified: 15 January, 2025, 06:26 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৩ কোটি টাকার বাজেট পেশ, গবেষণায় ইউজিসির বরাদ্দ ‘শূন্য’
  • লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, যানচলাচলেও কড়াকড়ি
  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন

আবাসন সুবিধা না পাওয়া ছাত্রীদেরকে মাসে ৩ হাজার টাকা করে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবির উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪টি নতুন হল ও বিভিন্ন হলের সম্প্রসারণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
টিবিএস রিপোর্ট
15 January, 2025, 06:25 pm
Last modified: 15 January, 2025, 06:26 pm
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসন সংকট নিরসনে নতুন পদক্ষেপ হিসেবে হলে আসন বরাদ্দ না পাওয়া নারী শিক্ষার্থীরা প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ এই ঘোষণা দেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে প্রদান করা হবে এই 'আবাসন সহায়ক আর্থিক সহায়তা।'

হলে আবাসিক আসন পাওয়ার যোগ্যতাসম্পন্ন কিন্তু আসন বরাদ্দ না পাওয়া ছাত্রীরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ন্যায্যতা ও চাহিদার ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের এই সহায়তা প্রদান করা হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি থাকা সত্ত্বেও বিশেষ বরাদ্দের মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন ছাত্রী হলে প্রায় ৫০০ বাঙ্ক বেড স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, চীন সরকারের সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে 'বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প' মন্ত্রণালয়ে অনুমোদিত হয়েছে এবং এটি এখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া, ঢাবির উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪টি নতুন হল ও বিভিন্ন হলের সম্প্রসারণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হলে আগামী ২-৩ বছরের মধ্যে আবাসন সংকট নিরসনের আশা প্রকাশ করেন তিনি।

প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, এবং সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ।

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / ছাত্রী হল / আবাসিক হল / ঢাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৩ কোটি টাকার বাজেট পেশ, গবেষণায় ইউজিসির বরাদ্দ ‘শূন্য’
  • লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, যানচলাচলেও কড়াকড়ি
  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net