Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
যুক্তরাজ্যে নির্বাচনে জয়ী হতে টিউলিপকে যেভাবে সহযোগিতা করেছে আওয়ামী লীগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2025, 06:55 pm
Last modified: 27 January, 2025, 05:05 pm

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

যুক্তরাজ্যে নির্বাচনে জয়ী হতে টিউলিপকে যেভাবে সহযোগিতা করেছে আওয়ামী লীগ

২০১৫ সালে এমপি হওয়ার পর টিউলিপ জানিয়েছিলেন যে আওয়ামী লীগের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। এমনকি এও দাবি করেছিলেন যে তিনি পরিবারের সাথে "রাজনীতি নিয়ে কোনো আলাপ করেন না।’’
টিবিএস রিপোর্ট
10 January, 2025, 06:55 pm
Last modified: 27 January, 2025, 05:05 pm
টিউলিপ সিদ্দিকের ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট (বাঁয়ে)। তবে অংশটুকু ওয়েবসাইট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে/নেত্র নিউজ

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের হয়ে কাজ করতেন। যা তার ওয়েবসাইটে পাওয়া একটি বক্তব্য থেকে স্পষ্ট। ওয়েবসাইটে তার বক্তব্যের এ অংশটুকু নেত্র নিউজের হাতে এসে পৌঁছেছে। যদিও বক্তব্যটি ইতিমধ্যেই ওয়েবসাইট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। 

টিউলিপের বক্তব্যটি ছিল- ''আমি আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) লবিং ইউনিট এবং ইলেকশন স্ট্র্যাটিজি টিমের হয়ে কাজ করি।''

এছাড়াও ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারিতে একই ওয়েবসাইটে আরেকটি লেখায় দেখা যায়, টিউলিপ আওয়ামী লীগের একজন মুখপাত্র হিসেবে বিবিসি ওয়ার্ল্ডে এক ইন্টারভিউয়ে অংশ নিয়েছিলেন। 

টিউলিপ সিদ্দিকের ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট (বাঁয়ে)। অংশটুকু ওয়েবসাইট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে/নেত্র নিউজ

তবে যুক্তরাজ্য আওয়ামী লীগকে টিউলিপের এ সহযোগিতা একতরফা ছিল না। তিনিও দলটি থেকে সহযোগিতা পেয়েছেন। 

২০১৫ সালে টিউলিপ প্রথমবারের মতো যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হওয়ার পরপরই সে দেশে আওয়ামী লীগের একটি র‌্যালিতে উপস্থিত হয়েছিলেন। র‌্যালিতে অংশ নিয়েছিলেন শেখ হাসিনাও। তিনি তার ভাগ্নি টিউলিপকে বিজয়ী অভিনন্দন জানিয়ে কপালে চুমুও দিয়েছিলেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের উল্লসিত সদস্যদের সামনে টিউলিপ সেদিন বলেছিলেন, "আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনই ব্রিটিশ এমপি হিসেবে এখানে দাঁড়াতে পারতাম না।"

চ্যানেল ফোর নিউজ 'টিউলিপ সিদ্দিক: বাংলাদেশি শাসক দলের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন' শীর্ষক একটি ভিডিও প্রতিবেদনে টিউলিপের সেই ভাষণের ফুটেজটিও উপস্থাপন করে।

গত ৮ জানুয়ারি দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ''টিউলিপ সিদ্দিকের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক খালার (শেখ হাসিনা) নেতৃত্বাধীন রাজনৈতিক দলের সদস্যরা কিয়ার স্টারমারের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।''

আরও বলা হয়েছে, কিয়ার স্টারমার যখন ছায়া মন্ত্রিসভায় ছিলেন, তখন তার জন্য 'ফান্ডরেইজিং' ডিনারে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার প্রতিনিধি পর্যায়ের কর্মীরাও অংশ নিয়েছিলেন।

২০২১ সালে নেত্র নিউজে অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি কলাম প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ২০১৫ সালে এমপি হওয়ার পর টিউলিপ জানিয়েছিলেন যে আওয়ামী লীগের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। এমনকি এও দাবি করেছিলেন যে তিনি পরিবারের সাথে "রাজনীতি নিয়ে কোনো আলাপ করেন না।' 

টিউলিপ সিদ্দিকের ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট (বাঁয়ে)। তবে অংশটুকু ওয়েবসাইট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে/নেত্র নিউজ

বার্গম্যান লিখেছিলেন, চ্যানেল ফোর নিউজ লেবার পার্টির এই এমপির যুক্তরাজ্য আওয়ামী লীগের র‌্যালিতে দেওয়া ভাষণের দুটি ভিডিও ক্লিপ প্রচার করেছিল, যার মধ্যে একটি ভিডিওতে তার খালা শেখ হাসিনাকেও দেখা গিয়েছিল। ভিডিও ক্লিপ দুটি প্রচারের পর টিউলিপের ওই দাবি অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়েছিল। 

তিনি লিখেছেন, "আওয়ামী লীগের সাথে সিদ্দিকের ধারাবাহিক যোগাযোগ গোপন করা বা ছোট করে দেখানোর ভুল প্রচেষ্টা উন্মোচনের পাশাপাশি, এসব ভিডিও ২০১৯ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে টিউলিপ যে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে পদ্ধতিগত সমর্থন পেয়েছিলেন, তার পটভূমি তৈরিতে অত্যন্ত প্রাসঙ্গিক।"

এমনকি ২০১৭ সালের নির্বাচনে বিজয়ী ভাষণেও টিউলিপ বিশেষভাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে "আনোয়ার মামা" বলে উল্লেখ করে তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। 

টিউলিপের জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচারণা

নেত্র নিউজের কলামে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণার শুরুর একদিন আগে ২০১৯ সালের ৫ নভেম্বর একটি রেস্তোরাঁয় দেশটির আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠকের কথাও উল্লেখ করা হয়।

যুক্তরাজ্যে নির্বাচনী প্রচারণা শুরুর একদিন আগে টিউলিপকে সমর্থন দিতে একটি রেস্তোরাঁয় বৈঠক করেন সে দেশের আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: ফেসবুক পোস্টের স্ক্রিনশট থেকে নেওয়া/নেত্র নিউজ

বৈঠকের পর যুক্তরাজ্য আওয়ামী লীগের শাহজাহান আহমেদ সাজা নামের এক কর্মী তার ফেসবুক প্রোফাইলে লিখেছিলেন, ''আসন্ন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আপার বড় মেয়ে তৃতীয়বারের মতো লেবার পার্টির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতায়! প্রতিবারের মতো আবারও বিজয়ী করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সুলতান শরীফ ভাইয়ের দিকনির্দেশনায় ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ ভাইয়ের নেতৃত্বে মাঠপর্যায়ে কর্ম-কৌশল নির্ধারণী সভায় উপস্থিত শুভাকাঙ্ক্ষীবৃন্দ। ইনশা আল্লাহ জয় হবেই!''

পরদিন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা কিলবার্নের একটি সুপার মার্কেটের বেসমেন্ট থেকে টিউলিপের জন্য তাদের প্রচারণা শুরু করেন। 

শাহ শামীম আহমেদ নামে একজনের ফেসবুক প্রোফাইলে প্রচারণার প্রথম দিনের একটি ছবি পোস্ট করা হয়। নেত্র নিউজ ছবিতে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করেছে। ছবিতে থাকা ব্যক্তিরা হলেন- সৈয়দ শাজিদুর রহমান ফারুক (সাধারণ সম্পাদক), আনোয়ারুজ্জামান চৌধুরী (যুগ্ম সাধারণ সম্পাদক), মিসবাহ সাদাত (শিল্প ও বাণিজ্য সম্পাদক;), ফখরুল ইসলাম মধু (যুবলীগ সভাপতি), শাহ শামীম আহমেদ (দপ্তর সম্পাদক) ও জামাল খান (যুবলীগের সহকারী সাধারণ সম্পাদক)।
 

Related Topics

টপ নিউজ

টিউলিপ / আওয়ামী লীগ / যুক্তরাজ্য / নির্বাচন / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net