Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
চট্টগ্রাম আদালত থেকে উধাও হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার, আটক ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 January, 2025, 02:55 pm
Last modified: 09 January, 2025, 02:57 pm

Related News

  • এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি
  • ওসমান হাদির সন্তান ও নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন ওমর বিন হাদি
  • ক্যাঙ্গারুর পর গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেল
  • হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে জিডি লাগবে না আর
  • বিচারক স্বল্পতা, তদন্তে ধীরগতি: চট্টগ্রাম আদালতে মামলার সংখ্যা ছাড়িয়েছে ২.৯০ লাখ 

চট্টগ্রাম আদালত থেকে উধাও হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার, আটক ১

চট্টগ্রাম মহানগর পিপি মোফিজুল হক ভূঁইয়া গত রোববার কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করার পর মামলা সংশ্লিষ্ট নথি নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।
টিবিএস রিপোর্ট
09 January, 2025, 02:55 pm
Last modified: 09 January, 2025, 02:57 pm
চট্টগ্রাম কোর্ট বিল্ডিং। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম আদালত এলাকা থেকে উধাও হওয়া ৯ বস্তা মামলা সংশ্লিষ্ট নথি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) এ ঘটনায় রাসেল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বলেন, "এই উদ্ধারকাজ ১ হাজার ৯১১টি গুরুত্বপূর্ণ মামলার নথি নিখোঁজ হওয়ার তদন্তের অংশ। উদ্ধার হওয়া ৯টি বস্তায় কিছু হারানো কেস ডকেট (মামলার দস্তাবেজ) পাওয়া গেছে।"

চট্টগ্রাম মহানগর পিপি মোফিজুল হক ভূঁইয়া গত রোববার (৫ জানুয়ারি) কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর মামলা সংশ্লিষ্ট নথি নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এসব নথি ২০১৫ সালের আগের মামলাগুলোর। অফিস কক্ষে জায়গা না থাকায় গত বছরের এপ্রিল থেকে পুরোনো নথিগুলো অফিসের সামনের করিডোরে রাখা হচ্ছিল। তবে এতে গুরুতর কোনো উদ্বেগের বিষয় নেই, কারণ এগুলো ফটোকপি ছিল। আসল নথিগুলো আদালতে আছে। তবুও আমি জিডি করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।"

জিডিতে উল্লেখ করা হয়, ওই দস্তাবেজগুলো ডিসেম্বর মাসে আদালতের ছুটির সময় মেট্রোপলিটন পিপি অফিসের ব্যালকনি থেকে নিখোঁজ হয়।

জিডি অনুযায়ী, স্থান সীমিত থাকায় ১,৯১১টি মামলা সংক্রান্ত দস্তাবেজগুলো প্লাস্টিকের ব্যাগে পলিথিনে মুড়িয়ে অফিসের সামনে ব্যালকনিতে রাখা ছিল। এই দস্তাবেজগুলো ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে সেখানে রাখা ছিল। শেষবার ১৩ ডিসেম্বর দস্তাবেজগুলো সেখানেই ছিল। কিন্তু ৩১ ডিসেম্বর আদালত পুনরায় খুললে দেখা যায়, দস্তাবেজগুলো নিখোঁজ। তখন এ নিয়ে ব্যাপক অনুসন্ধান চালানো হয়েছিল।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত নতুন আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত এবং এতে অতিরিক্ত ও যুগ্ম দায়রা জজসহ ৩০টি আদালত রয়েছে। এই ঘটনার পর ফাইল ব্যবস্থাপনা উন্নয়ন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তার দাবি উঠেছে।

আইনজীবীরা এই ঘটনা নিয়ে চমকিত ও উদ্বিগ্ন। তারা এই ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছেন, যাতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা যায় এবং দায়বদ্ধতা নিশ্চিত করা যায়।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম আদালত / নথি উধাও / নথি উদ্ধার / জিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি
  • ওসমান হাদির সন্তান ও নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন ওমর বিন হাদি
  • ক্যাঙ্গারুর পর গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেল
  • হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে জিডি লাগবে না আর
  • বিচারক স্বল্পতা, তদন্তে ধীরগতি: চট্টগ্রাম আদালতে মামলার সংখ্যা ছাড়িয়েছে ২.৯০ লাখ 

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net