Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের জন্য কর্মসংস্থানের প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ

ইউএনবি
07 January, 2025, 02:05 pm
Last modified: 07 January, 2025, 02:10 pm

Related News

  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
  • মানবতাবিরোধী অপরাধে হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুদণ্ড
  • জুলাই অভ্যুত্থানের ২ মামলায় আগাম জামিন পাননি নায়ক রিয়াজ
  • এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে, উদ্যোক্তা হতে দেওয়া হবে আর্থিক সহায়তা
  • পাঁচ বছরে এক কোটির বেশি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছে সরকারি ফাউন্ডেশনগুলো: তিতুমীর

জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের জন্য কর্মসংস্থানের প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টার

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা এসবি ও সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য দিয়েছেন।
ইউএনবি
07 January, 2025, 02:05 pm
Last modified: 07 January, 2025, 02:10 pm
ছবি: ইউএনবি

জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা এসবি ও সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য দিয়েছেন।

উপদেষ্টা বলেন, "আহতদের স্বচ্ছলতায় ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আহত হয়েছেন, সবাইকে তো সব জায়গায় দেওয়া সম্ভব না। আমাদের প্রস্তাবে যাকে যেখানে সম্ভব, সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।"

অর্থপাচারকে আগের সরকারের সময়ের সবচেয়ে বড় সংকট আখ্যায়িত করে তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি মানি লন্ডারিং করেছে।"

মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবেন— এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, "বিগত সরকারের সবচেয়ে বড় ইস্যু ছিল মানি লন্ডারিং। এটা নিয়ে যত দ্রুত সম্ভব কাজ করার কথা আমি বলেছি।"

যানযটের সমস্যা নিয়ে উপদেষ্টা বলেন, "যানযট দূর করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব না। আমরা তারপরও এক হাজার শিক্ষার্থী দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করার জন্য প্রস্তাব পাঠিয়েছি। তাদেরকে আমরা মিনিমাম একটা পারিশ্রমিক দেব। শুরুতে ইচ্ছে ছিল ৫০০ জন নিয়ে কাজ করবো। তবে সে পরিমাণ লোকবল পাওয়া যায়নি।"

অন্তবর্তী সরকারের দায়িত্ব পালনের পাঁচ মাস হয়েছে, এখন পর্যন্ত কী ধরনের উন্নতি আপনারা করেছেন— জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আপনারা মিলিয়ে দেখেন, আগের চেয়ে উন্নতি হয়েছে কি না। পুলিশ তাদের কাজ শুরু করেছে। পুলিশ এখন একটু সময় নিয়ে কাজ করছে। রাস্তাঘাট চিনতে সময় লাগছে তাদের। গাড়ি নিয়েও সমস্যা হচ্ছে। আমরা এটাকে গুরুত্বের সঙ্গে দেখছি।"

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে অনেকে পালিয়ে গেছেন। এ বিষয়ে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন— এমন প্রশ্নে তিনি বলেন, "৫-৬ আগস্ট কোনো সরকারই ছিল না। তখন অনেকে পালিয়ে গেছেন। সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশে চলে গেছেন অনেকে। তখন তো আমরা ছিলাম না। তবে আমরা সরকারে আসার পর কেউ পালিয়ে গেছে কি না; সেটা বলেন। এরপরও যদি কেউ গিয়ে থাকেন, আমরা বিষয়টি দেখব।"
 
Related Topics

টপ নিউজ

জুলাই অভ্যুত্থান / কর্মসংস্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
  • মানবতাবিরোধী অপরাধে হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুদণ্ড
  • জুলাই অভ্যুত্থানের ২ মামলায় আগাম জামিন পাননি নায়ক রিয়াজ
  • এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে, উদ্যোক্তা হতে দেওয়া হবে আর্থিক সহায়তা
  • পাঁচ বছরে এক কোটির বেশি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছে সরকারি ফাউন্ডেশনগুলো: তিতুমীর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net