Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
যশোরে আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের মোবাইল, সোনার গয়না খোয়া; সাড়ে ৩০০’র বেশি জিডি

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
04 January, 2025, 08:20 pm
Last modified: 04 January, 2025, 08:29 pm

Related News

  • মোহাম্মদপুরে গয়নার দোকান লুট, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার ২
  • যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান
  • চুরি হওয়া ৫৫ মোবাইল ফোনসহ গ্রেপ্তার ২
  • ৩ ঘণ্টায় ঢাকা যাওয়ার ‘স্বপ্ন বাঁচাতে’ যশোরে রেল অবরোধ ঘোষণা, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

যশোরে আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের মোবাইল, সোনার গয়না খোয়া; সাড়ে ৩০০’র বেশি জিডি

পুলিশ জানিয়েছে, জিডি'র সংখ্যা আরও বাড়তে পারে।
যশোর প্রতিনিধি
04 January, 2025, 08:20 pm
Last modified: 04 January, 2025, 08:29 pm
ছবি: টিবিএস

যশোরে ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে শতাধিক ভুক্তভোগী ৩৫০টিরও বেশি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

কোতোয়ালি মডেল থানার ডিউটি ​​অফিসার শারমিন আক্তার শনিবার (৪ জানুয়ারি) জানান, "গতকাল [৩ জানুয়ারি] রাতে শহরের পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর এবং আশপাশের এলাকায় এ চুরির ঘটনা ঘটে।"

"আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত চুরির বিষয়ে ৩৫০টিরও বেশি জিডি হয়েছে। আমরা ধারণা করছি, আরও ভুক্তভোগী এগিয়ে এলে এ সংখ্যা বাড়তে পারে," দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন তিনি।

ভুক্তভোগীদের মধ্যে একজন রূপদিয়ার ইব্রাহিম হোসেন জানান, তার মায়ের সোনার নেকলেস চুরি হয়েছে। "আজহারীর ওয়াজ শোনার সময় আমার মা টের পান, তার গলার হার নেই। তাই আমি থানায় এসে জিডি করেছি।"

নোয়াপাড়ার হয়রত হোসেনও তার স্ত্রীর চেইন চুরি হওয়ার পর জিডি দায়ের করেন। তিনি নিরাপত্তার অভাব নিয়ে হতাশা প্রকাশ করে এমন অনুষ্ঠানের জন্য আরও ভালো ব্যবস্থাপনার দাবি করেন।

"কর্তৃপক্ষের আরও সর্তক হওয়া ও ব্যবস্থাপনা ভালো করা উচিত ছিল। আর আমাদেরও সচেতন হওয়া উচিত ছিল — ব্যাপক জনসমাগমের স্থানে দামি জিনিসপত্র গায়ে দিয়ে ও সঙ্গে নিয়ে যাওয়া উচিত হয়নি," বলেন এ ভুক্তভোগী।

শহরের বেজপাড়া এলাকার এনামুল হক বলেন, "এটি যশোরের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশের একটি ছিল। ওয়াজ মাহফিলে গিয়েছিলাম ঈমান-আমল ঠিক করতে। আর চোরেরা তাদের ব্যবসা খুঁজে নিল।"

তিনি আরও বলেন, "অনেকে দূর-দূরান্ত থেকে এসেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জিডি করতে পারেননি। ধর্মীয় সমাবেশে চুরির মতো অপরাধ যারা করে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত।"

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ১ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ ওয়াজ মাহফিলে প্রায় ৫-৭ লাখ মানুষ অংশ নেন।

তিনি বলেন, "চুরির বিষয়ে খবর পেয়েছি, এবং অনেকেই জিডি দায়ের করেছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।"

মাহফিলে পদদলিত হয়ে নিহত হওয়ার গুজব সম্পর্কে ওসি বলেন, "সোশ্যাল মিডিয়ায় পদদলিত হয়ে মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু এ ধরনের কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আমি সবাইকে অনুরোধ করছি, এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।"

Related Topics

টপ নিউজ / সারাদেশ

যশোর / ওয়াজ মাহফিল / মোবাইল চুরি / গয়না চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • মোহাম্মদপুরে গয়নার দোকান লুট, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার ২
  • যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান
  • চুরি হওয়া ৫৫ মোবাইল ফোনসহ গ্রেপ্তার ২
  • ৩ ঘণ্টায় ঢাকা যাওয়ার ‘স্বপ্ন বাঁচাতে’ যশোরে রেল অবরোধ ঘোষণা, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net