Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

বাংলাদেশ

ইউএনবি
04 January, 2025, 11:25 am
Last modified: 04 January, 2025, 11:28 am

Related News

  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
  • ঘন কুয়াশায় ঢাকার বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট ডাইভার্ট
  • গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি রেকর্ড, শীতে বিপর্যস্ত জনজীবন
  • তীব্র শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বোরোর বীজতলা ও আলু

৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ইউএনবি
04 January, 2025, 11:25 am
Last modified: 04 January, 2025, 11:28 am
ছবি: ইউএনবি

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। একইভাবে আরিচা-কাজিরহাট নৌরুটে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পরসকাল ৮টায় ফেরি চলাচল শুরু করে।

শনিবার (৪ জানুয়ারি) উভয় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে একটি ফেরি।

এছাড়া ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় খান জাহান আলী ও কৃষাণী নামে দুইটি ফেরি।

এছাড়া পাটুরিয়াঘাটে ৬টি ও দৌলতদিয়াঘাটে ৪টি ফেরি এবং আরিচাঘাটে যাত্রী ও যানবাহন বোঝাই আরও তিনটি ফেরিকে ঘাট ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।

এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে পাঁচ শতাধিক যানবাহন। এরমধ্যে চার শতাধিক পণ্যবাহী ট্রাক, বাকিগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার-মাইক্রোবাস।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, উভয় নৌরুটে ফেরি পারাপার শুরু হওয়ায় ঘাটে আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলো আগে পারাপার করা হচ্ছে। পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন পারাপার করা হচ্ছে। আটকে পড়া যানবাহনগুলো দ্রুত পারাপারে অতিরিক্ত তিনটি ফেরি সংযুক্ত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ঘন কুয়াশা / নৌ চলাচল / ফেরি পারাপার / ফেরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
  • ঘন কুয়াশায় ঢাকার বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট ডাইভার্ট
  • গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি রেকর্ড, শীতে বিপর্যস্ত জনজীবন
  • তীব্র শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বোরোর বীজতলা ও আলু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net