Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে শর্তসাপেক্ষে পদোন্নতি দিচ্ছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 January, 2025, 09:10 am
Last modified: 02 January, 2025, 09:23 am

Related News

  • শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি, শূন্য পদ পূরণের আশ্বাস শিক্ষামন্ত্রীর
  • উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি 
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, কয়েকজনের পদোন্নতি
  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে শর্তসাপেক্ষে পদোন্নতি দিচ্ছে সরকার

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে গত ২৬ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
02 January, 2025, 09:10 am
Last modified: 02 January, 2025, 09:23 am

আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ৭৬৪ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে সরকারি চাকরিতে পুনঃবহাল না করা এবং ভবিষ্যতে তারা কখনও পুনঃর্বহালের দাবি করতে পারবে না— এমন শর্তে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে 'স্ট্যাগার্ড ওয়ে'তে শুধু বকেয়া বেতন বাবদ ২১ কোটি টাকা দেওয়া হবে। 

পরবর্তীতে একই শর্তে পর্যায়ক্রমে তাদের বকেয়া আনুতোষিক ও পেনশন বাবদ অর্থ বরাদ্দ দেওয়া হবে। এক্ষেত্রে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সাধনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে গত ২৬ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন সিদ্ধান্ত গ্রহণের ১৫ দিনের মধ্যে এবং সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রতি মাসের ৪ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের মনিটরিং সাব-ডিভিশনে পাঠানোর নির্দেশেনা দেওয়া হয়েছে চিঠিতে।

এর আগে, গত ২৪ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অবসরোত্তর কর্মকর্তাকে পদন্নোতি দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ। 

ভূতাপেক্ষ পদোন্নতি বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক, পেনশন বাবদ এককালীন আনুমানিক ৪২ কোটি টাকা এবং পরে পেনশন বাবদ বার্ষিক অতিরিক্ত ৪ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন হতে পারে বলে অর্থবিভাগ থেকে জানা গেছে।

২০০৯ সাল থেকে গত ৪ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে সরকারি চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এ সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গত ১৬ সেপ্টেম্বর কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রধান ছিলেন সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খান। 

কমিটি ১০ ডিসেম্বর তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।

সম্প্রতি উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্তে অনুমোদন দেয়। এবং জনপ্রশাসন ও অর্থ বিভাগকে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছে।

যা আছে কমিটির সুপারিশে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কমিটির কাছে মোট ১৫৪০টি আবেদন জমা পড়েছিল। 

এরমধ্যে মারা যাওয়া কর্মকর্তাদের পক্ষে তাদের পরিবারের সদস্যদের করা ১৯টি আবেদন ছিল। যাচাই–বাছাই করে কমিটি সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিবের সমান বেতন গ্রেড)–এ ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন ও উপসচিব পদে ৪ জনকে পদোন্নতির সুপারিশ করে। 

যেহেতু তারা অবসরে গেছেন, সে জন্য তাদের 'ভূতাপেক্ষ' পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছিল কমিটি।

এই ৭৬৪ কর্মকর্তার মধ্যে কমিটি ৯ জনকে চার ধাপ, ৩৪ জনকে তিন ধাপ, ১২৬ জনকে দুই ধাপ ও ৫৯৫ জনকে এক ধাপ পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে। 

Related Topics

টপ নিউজ

পদোন্নতি বঞ্চিত / পদোন্নতি / অবসরোত্তর পদোন্নতি / সরকারি চাকরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি, শূন্য পদ পূরণের আশ্বাস শিক্ষামন্ত্রীর
  • উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি 
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, কয়েকজনের পদোন্নতি
  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net