Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা: মাদারীপুর থেকে ঘাতক বাসের মালিক গ্রেপ্তার

বাংলাদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
29 December, 2024, 02:30 pm
Last modified: 29 December, 2024, 02:39 pm

Related News

  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকা বিতরণ 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা: মাদারীপুর থেকে ঘাতক বাসের মালিক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
29 December, 2024, 02:30 pm
Last modified: 29 December, 2024, 02:39 pm
ছবি: টিবিএস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকার ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে ছয়জন নিহতের ঘটনায় ঘাতক বাসের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ত্রুটিপূর্ণ বাসটি দুর্ঘটনার আগেরদিন গ্যারেজ থেকে বের করা হয়। ঘাতক বাসটি ফিটনেসবিহীন ছিল। এছাড়া চালক ছিলেন নেশাখোর। চালকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ছিল বলেও জানান তিনি।

এর আগে এ ঘটনায় শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুন্নবীসহ ২ জনকে গ্রেপ্তার করে র‍্যাব ও হাইওয়ে পুলিশ। পরে একজনকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়৷ গ্রেপ্তার দেখানো হয় বাসচালক নুরুন্নবীকে।

আক্তারুজ্জামান জানান, ওই দুর্ঘটনায় নিহত আমেনা বেগমের ভাই নুরুল আমীন বাদী হয়ে শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় বাস মালিককেও আসামি করা হয়। এ কারণে বাস মালিক ডাব্লিউ বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে চাপা দেয় ব্যাপারী পরিবহনের বেপরোয়া ওই যাত্রীবাহী বাসটি। এতে দুই শিশুসহ ৬ জন নিহত হয়।

Related Topics

টপ নিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে / মাওয়া এক্সপ্রেসওয়ে / সড়ক দুর্ঘটনা / সড়ক দুর্ঘটনায় নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকা বিতরণ 

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net