Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
কারখানা চালু রয়েছে, শ্রমিক ছাঁটাই হয়নি: বেক্সিমকো লিমিটেড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2024, 11:20 pm
Last modified: 24 December, 2024, 02:39 pm

Related News

  • এআই সফটওয়্যার দিয়ে বেছে বেছে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ মেটার বিরুদ্ধে; মামলা
  • ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি
  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়

কারখানা চালু রয়েছে, শ্রমিক ছাঁটাই হয়নি: বেক্সিমকো লিমিটেড

দুই স্টক এক্সচেঞ্জেই তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড বেক্সিমকো গ্রুপের বৃহত্তম প্রতিষ্ঠান।
টিবিএস রিপোর্ট
23 December, 2024, 11:20 pm
Last modified: 24 December, 2024, 02:39 pm

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড তথা বেক্সিমকো লিমিটেড জানিয়েছে, তাদের সব উৎপাদন ইউনিট চালু রয়েছে এবং কোনো শ্রমিক ছাঁটাই করা হয়নি।  

ছাঁটাই সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ২২ ডিসেম্বরের এক প্রশ্নের জবাবে কোম্পানিটি আজ (২৩ ডিসেম্বর) স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে।  

বিবৃতিতে বলা হয়, 'বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড চালু রয়েছে এবং এর কোনো ইউনিট বন্ধ হয়নি। সংবাদে যে ১৫টি পোশাক ইউনিট বন্ধ হওয়ার কথা বলা হয়েছে, সেগুলো বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠান নয়।'

দুই স্টক এক্সচেঞ্জেই তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড বেক্সিমকো গ্রুপের বৃহত্তম প্রতিষ্ঠান। এটি টেক্সটাইল, পিপিই, সিরামিক, আইসিটি, রিয়েল এস্টেট, সামুদ্রিক খাদ্য এবং পণ্য ব্যবসাসহ বিভিন্ন খাতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে।  

টেক্সটাইল বিভাগ বেক্সিমকোর সবচেয়ে বড়। কোম্পানিটির ওয়েবসাইট অনুসারে, এটি অভ্যন্তরীণ এবং রপ্তানি বাজারের জন্য পুরুষ, নারী ও শিশুদের সুতি ও পলিয়েস্টার পোশাক তৈরির একটি সম্পূর্ণ সমন্বিত প্রস্তুতকারক।  

বেক্সিমকো গ্রুপের একজন পরিচালক এবং বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী গত ১৭ ডিসেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে গ্রুপের ১৬টি পোশাক কারখানা থেকে ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে।  

তিনি বলেন, ছাঁটাইয়ের কারণ হলো ক্রয়াদেশ কমে যাওয়া এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকারের দিক থেকে প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তার অভাব।

কায়সার চৌধুরী আরও বলেন, 'নিয়ম অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীরা ৪৫ দিনের জন্য তাদের মূল বেতন এবং ভাতার অর্ধেক পাবেন।'

উল্লেখ্য, ছাঁটাই হওয়া কর্মীরা গ্রুপের গাজীপুর শিল্প পার্কের মোট কর্মীর ৭৫ শতাংশ। এর ফলে বর্তমানে বেক্সিমকো লিমিটেডের টেক্সটাইল এবং পিপিই বিভাগে ১০ হাজার কর্মী কর্মরত আছেন।

Related Topics

টপ নিউজ

বেক্সিমকো / বেক্সিমকো লিমিটেড / বেক্সিমকো গ্রুপ / কর্মী ছাঁটাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • এআই সফটওয়্যার দিয়ে বেছে বেছে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ মেটার বিরুদ্ধে; মামলা
  • ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি
  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net