Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
ইন্টারপোলের রেড নোটিশ তালিকায় থাকা বাংলাদেশিদের সম্পর্কে যা জানা যায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2024, 07:20 pm
Last modified: 23 December, 2024, 04:29 pm

Related News

  • শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
  • ঢাকা মেডিকেলের চিকিৎসকের ওপর হামলা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
  • সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ
  • চোখের সামনে নৃশংস ঘটনা দেখে মানুষ ভিডিও করে, কিন্তু প্রতিবাদ করে না 

ইন্টারপোলের রেড নোটিশ তালিকায় থাকা বাংলাদেশিদের সম্পর্কে যা জানা যায়

ইন্টারপোলের ডেটাবেইজে পাবলিক এবং সীমাবদ্ধ রেড নোটিশ উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে, যার বেশিরভাগই কেবল আইন প্রয়োগকারী সংস্থার লোকজন দেখতে পারেন।
টিবিএস রিপোর্ট
22 December, 2024, 07:20 pm
Last modified: 23 December, 2024, 04:29 pm
ইন্টারপোলের রেড নোটিশ তালিকায় থাকা কিছু বাংলাদেশি আসামি। স্ক্রিনশট: ইন্টারপোল ওয়েবসাইট

ইন্টারপোলের রেড নোটিশ তালিকায় বর্তমানে ৬৩ জন বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে। এ তালিকায় দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কালা জাহাঙ্গীরের নামও রয়েছে। তবে তিনি বর্তমানে মৃত বলে ধারণা করা হয়।

রোববার (২২ ডিসেম্বর) বিভিন্ন গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে এ তালিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

তবে হাসিনার বিরুদ্ধে এখনও কোনো রেড নোটিশ জারি করা হয়নি। যদিও সরকারের পক্ষ থেকে ইন্টারপোলকে তা করতে আগে চিঠি পাঠানো হয়েছে। যদি নোটিশ জারি হয়, তবে শেখ হাসিনা ওই ৬৩ জনের তালিকায় যুক্ত হবেন।

রেড নোটিশ হলো ইন্টারপোলের একটি আন্তর্জাতিক অনুরোধ, যার মাধ্যমে কোনো ব্যক্তি সম্পর্কে তথ্য চাওয়া হয় এবং তাকে গ্রেপ্তার করে নির্দিষ্ট দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

তবে এটি কোনো গ্রেপ্তারি পরোয়ানা নয়; বরং আইনি প্রক্রিয়ার জন্য বৈশ্বিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর একটি হাতিয়ার হিসেবে কাজ করে এটি।

উল্লেখ্য, রেড নোটিশের তালিকায় থাকা বাংলাদেশি নাগরিকদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। ইন্টারপোলের ডেটাবেইজে পাবলিক এবং সীমাবদ্ধ রেড নোটিশ উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে, যার বেশিরভাগই কেবল আইন প্রয়োগকারী সংস্থার লোকজন দেখতে পারেন।

তাহলে, তালিকায় থাকা বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে কী জানা যাচ্ছে? উন্মুক্ত তালিকায় নাম থাকা বাংলাদেশিদের বেশিরভাগই গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। এ তালিকার কিছু উল্লেখযোগ্য অপরাধ হলো:

আর্থিক অপরাধ: বড় পরিসরে জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ।

হত্যা ও সংগঠিত অপরাধ: হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা বা ষড়যন্ত্রের অভিযোগ।

যুদ্ধাপরাধ: মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের অভিযোগ।

দুর্নীতি: রাজনীতিবিদ ও হাই-প্রোফাইল ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।

সন্ত্রাস: সন্ত্রাসী কার্যকলাপ বা চরমপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ।

ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে কয়েকজন বাংলাদেশিকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো পিকে হালদার নামে বহুল পরিচিত প্রশান্ত কুমার হালদার। আর্থিক জালিয়াতি ও হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২২ সালের মে মাসে তিনি ভারতে গ্রেপ্তার হন। তার আগে বাংলাদেশের অনুরোধে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল।

২০১৮ সালে পুলিশ সদস্য হত্যার দায়ে অভিযুক্ত আরাভ খান ওরফে রবিউল ইসলাম ২০২৩ সালে দুবাইয়ে আটক হন। তবে এখনও তিনি বাংলাদেশে প্রত্যর্পণের অপেক্ষায় রয়েছেন।

এছাড়া রেড নোটিশ জারির পর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজনীতিবিদ আমানউল্লাহ আমানকে বিদেশে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য দেশে ফেরত আনা হয়।

Related Topics

টপ নিউজ

ইন্টারপোল / রেড নোটিশ / আন্তর্জাতিক পুলিশ / অপরাধ / অপরাধী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
  • ঢাকা মেডিকেলের চিকিৎসকের ওপর হামলা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
  • সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ
  • চোখের সামনে নৃশংস ঘটনা দেখে মানুষ ভিডিও করে, কিন্তু প্রতিবাদ করে না 

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net