Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
বঙ্গবন্ধু রেলসেতু এখন থেকে যমুনা রেলসেতু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2024, 06:55 pm
Last modified: 22 December, 2024, 07:02 pm

Related News

  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান
  • শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন
  • পেন্টাগনের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করতে যাচ্ছেন ট্রাম্প

বঙ্গবন্ধু রেলসেতু এখন থেকে যমুনা রেলসেতু

চালু হলে প্রতিদিন ৮৮টি ট্রেন ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে বলে আশা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
22 December, 2024, 06:55 pm
Last modified: 22 December, 2024, 07:02 pm
ছবি: রাজীব ধর/টিবিএস/ফাইল

যমুনা নদীর ওপর নির্মিত নতুন রেলসেতুর নাম 'বঙ্গবন্ধু রেলসেতু' থেকে পরিবর্তন করে 'যমুনা রেলসেতু' রাখা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন রোববার (২২ ডিসেম্বর) জানিয়েছেন, নতুন নামেই ২০২৫ সালের জানুয়ারিতে সেতুটির উদ্বোধন করা হতে পারে।

এর আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সেতুর নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পরে সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপদেষ্টা ফাওজুল কবির খান ইঙ্গিত দেন, সেতুর নাম নদীর নামের সঙ্গে মিলিয়ে রাখা হতে পারে। এখন সরকার আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন সেতুটি বর্তমান যমুনা সেতুর ৩০ মিটার উজানে নির্মিত হচ্ছে। ১৯৯৮ সালে উদ্বোধন হওয়া বর্তমান যমুনা সেতু ঢাকাকে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেলপথে সংযুক্ত করেছিল।

আরও পড়ুন: যমুনা নদীর ওপর উদ্বোধনের অপেক্ষায় থাকা রেল সেতুর নাম পরিবর্তন হচ্ছে

তবে দীর্ঘদিন ধরে কাঠামোগত সমস্যার কারণে সেতুতে ট্রেনের গতি সীমিত করে চলাচল করতে হয়েছিল, যা যাত্রীদের জন্য বিলম্ব এবং অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।

বর্তমানে, যমুনা সেতুর একক লাইন রেলপথে ট্রেন চলাচল করছে। ২০০৮ সালে সেতুতে ফাটল দেখা দেওয়ার পর ট্রেনের গতি আরও কমিয়ে দেওয়া হয়।

এখন একটি ট্রেন পূর্ব স্টেশন থেকে ছাড়লে, অন্য ট্রেনটি পশ্চিম স্টেশনে অপেক্ষা করতে হয়। প্রতিদিন প্রায় ৩৮টি ট্রেন সেতুটি পার হয়। এসব ট্রেনের গতি থাকে ঘণ্টায় মাত্র ২০ কিলোমিটার।

নতুন সেতুটি ডুয়েল-গেজ লাইনসমৃদ্ধ, যা ব্রড-গেজ এবং মিটার-গেজ উভয় ধরনের ট্রেন চলাচলের উপযোগী। এটি চালু হলে প্রতিদিন ৮৮টি ট্রেন ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটি শুরুতে নয় হাজার ৭৩৪ কোটি টাকার বাজেটে অনুমোদিত হয়েছিল। পরে প্রকল্প সংশোধন করে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৫ লাখ টাকা।

সেতুর মূল নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে জাপানের জাইকা সংস্থা দিয়েছে ১২ হাজার ১৪৯ কোটি ১৯ লাখ টাকা। আর বাকি চার হাজার ৬৩১ কোটি ৭৬ লাখ টাকা সরকারের তহবিল থেকে যোগান দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু রেল সেতু / বঙ্গবন্ধু রেলসেতু / যমুনা রেলসেতু / রেলসেতু / নাম পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান
  • শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন
  • পেন্টাগনের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করতে যাচ্ছেন ট্রাম্প

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net