Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠনের উদ্যোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2024, 05:05 pm
Last modified: 18 December, 2024, 05:16 pm

Related News

  • জুলাই অভ্যুত্থানের আরও ১০ শহীদের নামের গেজেট প্রকাশ
  • দুর্নীতি ও অদক্ষতার কারণে সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
  • মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ২১ বীরাঙ্গনা
  • ৭ ক্যাটাগরিতে দেওয়া হবে মুক্তিযুদ্ধ পদক 
  • মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ১৬ বীরাঙ্গনা

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠনের উদ্যোগ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই অধিদপ্তর প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছে।
টিবিএস রিপোর্ট
18 December, 2024, 05:05 pm
Last modified: 18 December, 2024, 05:16 pm
ছবি: সৈয়দ জাকির হোসেন

অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করতে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে এই অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই অধিদপ্তর প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এদিন 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' প্রতিষ্ঠায় আন্তঃমন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বাস্থ সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন জুলাইয়ের মাঝামাঝি রূপ নেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে। তারই ধারাবাহিকতায় গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ভারতে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তাঁর সরকারের বিরুদ্ধে সর্বব্যাপী দুর্নীতি, ব্যাপক মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরমধ্যেই বিগত সরকারের শীর্ষ মন্ত্রী, সাংসদ ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার প্রক্রিয়া চলছে। 

Related Topics

টপ নিউজ

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর / মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • জুলাই অভ্যুত্থানের আরও ১০ শহীদের নামের গেজেট প্রকাশ
  • দুর্নীতি ও অদক্ষতার কারণে সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
  • মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ২১ বীরাঙ্গনা
  • ৭ ক্যাটাগরিতে দেওয়া হবে মুক্তিযুদ্ধ পদক 
  • মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ১৬ বীরাঙ্গনা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net