Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা এক ইঞ্চি পর্যন্ত আটকাবো না: প্রেস সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 December, 2024, 01:55 pm
Last modified: 14 December, 2024, 01:59 pm

Related News

  • সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ বা নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়: মির্জা ফখরুল
  • আনিস আলমগীরের জামিন শুনানি ৮ মার্চ
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • একটি নির্দিষ্ট মহল গোপনে ‘মব’ সৃষ্টিকারী কর্মকাণ্ডে মদত দিচ্ছে: তথ্যমন্ত্রী 
  • দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব

গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা এক ইঞ্চি পর্যন্ত আটকাবো না: প্রেস সচিব

বিগত সরকারের আমলে সাংবাদিকতা করতে গিয়ে অনেকে দালালি করেছেন বলেও মন্তব্য করেছেন প্রেস সচিব।
টিবিএস রিপোর্ট
14 December, 2024, 01:55 pm
Last modified: 14 December, 2024, 01:59 pm
ছবি: টিবিএস

গণমাধ্যমের স্বাধীনতা এক ইঞ্চি পর্যন্ত আটকানোর পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, এমনটি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এই সরকার কখনোই কোনো সাংবাদিক বা সংবাদপত্রে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না। সরকারের উদ্দেশ্যই হচ্ছে মুক্ত গণমাধ্যম এবং মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করা।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) মাস্তুল ফাউন্ডেশনের আয়োজনে নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে উল্লেখ করে শফিকুল আলম বলেন, 'গত চার মাসে আমরা কাউকে মানা করিনি। আপনারা লিখুন। আপনারা আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিন, দেখিয়ে দিন। ক্ষমতায় থাকলে এক ধরনের অন্ধত্ব কাজ করে। অনেক কিছু বোঝা যায় না। তাই দায়িত্ব নিয়ে ভুল ধরিয়ে দিন'। 

প্রেস সচিব বলেন, 'আমরা আন্দোলনে আহত না হলেও ট্রমাটাইজ হয়েছি। আমাদের মুখ বন্ধ রাখার জন্য যা যা করা দরকার তাই করা হয়েছে। আবার আমাদের মধ্যে কেউ কেউ দালালি করেছে। যারা রাজউকের প্লট বাগিয়ে নিয়েছে, বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছে'। 

শফিকুল আলম জানান, গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করছে এবং তাদের প্রতিবেদন অনুযায়ী গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।

গণমাধ্যমের মালিকরা যেন সাংবাদিকদের মুখ বন্ধ করতে না পারে, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায় বলে মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, 'সংবাদপত্রের মালিকরা এবার নিরাপত্তা সামগ্রী ছাড়াই তাদের সংবাদকর্মীদের মাঠে সংবাদের জন্য পাঠানো হয়েছে যখন নির্বিচারে গুলি করা হচ্ছিলো। ডিআরইউ, প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনগুলোর এটা নিয়ে প্রটেস্ট করা উচিত'। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা, বানোয়াট নিউজ ছড়ানো হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশি গণমাধ্যমকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / প্রধান উপদেষ্টার প্রেস সচিব / সাংবাদিক / গণমাধ্যমকর্মী / গণমাধ্যম সংস্কার কমিশন / সংবাদমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ বা নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়: মির্জা ফখরুল
  • আনিস আলমগীরের জামিন শুনানি ৮ মার্চ
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • একটি নির্দিষ্ট মহল গোপনে ‘মব’ সৃষ্টিকারী কর্মকাণ্ডে মদত দিচ্ছে: তথ্যমন্ত্রী 
  • দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net