Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ভারতে ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
11 December, 2024, 03:25 pm
Last modified: 11 December, 2024, 03:30 pm

Related News

  • মিরপুরে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: জামায়াতের দুই এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক সখিনার জামিন, কারামুক্তিতে বাধা নেই
  • ডিবির অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • মুসলিম নাগরিকদের অবৈধভাবে সমুদ্রপথে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত
  • সংরক্ষিত দ্বীপে প্রবেশ, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করায় মার্কিন পর্যটক গ্রেপ্তার

বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ভারতে ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রোববার নিউটাউনের একটি এলাকা থেকে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
11 December, 2024, 03:25 pm
Last modified: 11 December, 2024, 03:30 pm
প্রতীকী ছবি: পিক্সাবে

ভারতের শিলং ও কলকাতার বিধাননগর পুলিশের যৌথ অভিযানে রোববার (৮ ডিসেম্বর) নিউটাউনের একটি এলাকা থেকে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নেতারা হলেন– সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান নাসিরউদ্দিন খান, সিলেট মেট্রোপলিটন যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আব্দুল লতিফ রিপন এবং মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাদের শিলংয়ে একটি আদালতে হাজির করা হয়। শিলংয়ের দাউকি থানায় তাদের বিরুদ্ধে দুই মাস আগের একটি মামলা ছিল বলে জানিয়েছেন মেঘালয়ের পশ্চিম অঞ্চলের এক শীর্ষ পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বেআইনি অনুপ্রবেশ, ডাকাতি, সরকারি সম্পত্তি ধ্বংস এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগে বারাসত আদালতে আনা হয়েছিল। তবে আদালত ছুটির কারণে মামলাটির শুনানি করা সম্ভব হয়নি।

ভারতীয় পুলিশের সূত্র জানিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা দেশত্যাগ করতে শুরু করেন। এর মধ্যে সিলেট থেকে পালিয়ে আসা ছয়জন নেতা শিলংয়ের একটি ফ্ল্যাটে আশ্রয় নেন। পরে তারা ১ ডিসেম্বর কলকাতায় চলে যান।

শিলং পুলিশের দাবি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু এখনও পলাতক।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন এবং বেআইনি অনুপ্রবেশসহ ভারতের বিভিন্ন আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ভারতের দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন সীমান্ত চৌকিতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফের এক কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ নেতা আটক / অবৈধ অনুপ্রবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • মিরপুরে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: জামায়াতের দুই এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক সখিনার জামিন, কারামুক্তিতে বাধা নেই
  • ডিবির অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • মুসলিম নাগরিকদের অবৈধভাবে সমুদ্রপথে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত
  • সংরক্ষিত দ্বীপে প্রবেশ, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করায় মার্কিন পর্যটক গ্রেপ্তার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net