Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2024, 08:45 pm
Last modified: 09 December, 2024, 08:48 pm

Related News

  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস
  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • ‘ইতিবাচক রাজনীতির সূচনা’: শফিকুর ও নাহিদের বাসায় যাওয়ার সিদ্ধান্তে তারেক রহমানকে ধন্যবাদ সারজিসের
  • পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থীর কাছে হারলেন এনসিপির সারজিস আলম
  • হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস

এর আগে গত ২৫ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছিল।
টিবিএস রিপোর্ট
09 December, 2024, 08:45 pm
Last modified: 09 December, 2024, 08:48 pm
ছবি: সৌজন্যে

কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে 'মুখ্য সংগঠক' পদে মনোনীত করেছে জাতীয় নাগরিক কমিটি। এর আগে গত ২৫ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছিল।

আজ সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো।

জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কাঠামোতে আরও রয়েছেন – নাসিরুদ্দীন পাটওয়ারী (আহ্বায়ক),  আখতার হোসেন (সদস্য সচিব) এবং সামান্তা শারমিন (মুখপাত্র)। গত ৮ সেপ্টেম্বর ফ্যাসিবাদবিরোধী প্ল্যাটফর্ম হিসেবে ৫৫ সদস্যের এই জাতীয় কমিটি গঠন করা হয়।

অন্তর্বর্তী সরকারকে সমর্থন প্রদানের পাশাপাশি সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং নীতিগত সিদ্ধান্তে যেন জনস্বার্থ রক্ষা করা হয়– এমন মৌলিক লক্ষ্য রয়েছে এই কমিটির।

অভ্যুত্থানের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন, ছাত্রজনতার আন্দোলনের সময় গণহত্যায় জড়িতদের ন্যায্য বিচার নিশ্চিত করাসহ অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রচেষ্টায় সহযোগিতা দেওয়া এই কমিটির কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত।  

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হওয়া সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন সারজিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান।

Related Topics

টপ নিউজ

জাতীয় নাগরিক কমিটি / সারজিস আলম / মুখ্য সংগঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস
  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • ‘ইতিবাচক রাজনীতির সূচনা’: শফিকুর ও নাহিদের বাসায় যাওয়ার সিদ্ধান্তে তারেক রহমানকে ধন্যবাদ সারজিসের
  • পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থীর কাছে হারলেন এনসিপির সারজিস আলম
  • হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net