Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
নিয়ম না মেনে এস আলম গ্রুপকে ঋণ দেওয়ার অভিযোগ: ইসলামী ব্যাংকের ৬ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 December, 2024, 08:15 pm
Last modified: 09 December, 2024, 01:50 pm

Related News

  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিবেশনের আগে সামরিক কর্মকর্তাসহ ১৯ আইনপ্রণেতাকে সরিয়ে দিল চীন
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

নিয়ম না মেনে এস আলম গ্রুপকে ঋণ দেওয়ার অভিযোগ: ইসলামী ব্যাংকের ৬ কর্মকর্তা বরখাস্ত

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
05 December, 2024, 08:15 pm
Last modified: 09 December, 2024, 01:50 pm
ফাইল ছবি: সংগৃহীত

নিয়ম বহির্ভূতভাবে বিতর্কিত এস আলম গ্রুপকে ঋণ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ইসলামী ব্যাংকের ৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংকটি। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

বরখাস্তরা হলেন- সিনিয়র অ্যাসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাক আহমদ (রংপুর জোন), অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) আমিন উল্লাহ পাশা (খুলনা জোন), এভিপি মোহাম্মদ দিদারুল আলম (ফেনী সদর শাখা), ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ড (এফএভিপি) নুরুল আমিন (খাতুনগঞ্জ শাখা), এফএভিপি আব্বাস আহমদ (খাতুনগঞ্জ) এবং প্রিন্সিপাল অফিসার মো. আনোয়ারুল হক।

বিষয়টি নিশ্চিত করে খাতুনগঞ্জর শাখার সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, 'প্রধান কার্যালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে খাতুনগঞ্জ শাখার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি তিনটি জোন থেকে বরখাস্ত হওয়া তিন কর্মকর্তাও আগে খাতুনগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।' 

বরখাস্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, 'এস আলম গ্রুপকে দেওয়া ইসলামী ব্যাংকের ঋণের সবচেয়ে বেশি বিতরণ হয়েছে খাতুনগঞ্জ শাখা থেকে। এই ঋণ বিতরণে যথেষ্ট অনিয়মের অভিযোগ রয়েছে। যা বের করতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথকভাবে তদন্ত চলছে। এছাড়া ব্যাংকটির ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট এবং আলাদাভাবে নিয়োগ দেওয়া স্বতন্ত্র অডিট ফার্মও ঋণ প্রদানে অনিয়ম বের করে আনার কাজ করছে। এস আলম গ্রুপকে নিয়ম বহির্ভূতভাবে ঋণ প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জড়িত থাকার বিষয় উঠে এসেছে। ফলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।'

উল্লেখ্য, দেশের সবচেয়ে বড় বেসরকারি বাণিজ্যিক এই ব্যাংক [ইসলামী ব্যাংক] থেকে ৭৩ হাজার ১১৩ কোটি টাকার ঋণ বের করে নিয়েছে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। যা ব্যাংকটির মোট ঋণের প্রায় ৫০ শতাংশ। বিতরণ করা এই ঋণের ৪২ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে।

এই ঋণ প্রদানে কোনো নিয়ম-নীতি মানা হয় নি বলে উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও তদন্তে।

২০১৭ সালে মালিকানা পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়ে ইসলামী ব্যাংক থেকে এসব ঋণ বের করে নেয় এস আলম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলমকে এই ঋণ দিতে ব্যাংকটির কিছু কর্মকর্তা সহযোগী হিসেবে ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই ১৯ আগস্ট এস আলমের সাথে ঘনিষ্ট এএমডি জে কিউ এম হাবীবুল্লাহ, ডিএমডি মো. আকিজ উদ্দিন, মোহাম্মদ সাব্বির ও মিফতাহ উদ্দিনসহ ৮ শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করে ব্যাংকটি। এরপর ২৫ সেপ্টেম্বর বরখাস্ত করা হয় এস আলমের পরিবারের গৃহকর্মী মর্জিনার স্বামী ও ব্যাংকটির চকবাজার শাখার প্রিন্সিপাল অফিসার হোসাইনকে। যিনি ডিএমডি আকিজ উদ্দিনের সাথে ব্যাংকটির নিয়োগ ও বদলি বাণিজ্যে জড়িত ছিল অভিযোগ রয়েছে।

Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক / এস আলম গ্রুপ / বরখাস্ত / কর্মকর্তা / ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিবেশনের আগে সামরিক কর্মকর্তাসহ ১৯ আইনপ্রণেতাকে সরিয়ে দিল চীন
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net