Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইন বাতিল, তবে আইনের অধীনে হওয়া চুক্তি থাকছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 November, 2024, 07:35 pm
Last modified: 30 November, 2024, 07:38 pm

Related News

  • কুইক রেন্টালের নামে লুটপাটের টাকা ফেরত আনা শুরু হয়েছে: বিদ্যুৎমন্ত্রী
  • বিদ্যুতের মূল্য সমন্বয় পর্যালোচনায় উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন
  • ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ, সংকটের কোনো আশঙ্কা নেই: জ্বালানিমন্ত্রী
  • সরকারি অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের
  • এলপিজি আমদানিতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করার প্রস্তাব সরকারের, সিদ্ধান্ত নেয়নি এনবিআর

বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইন বাতিল, তবে আইনের অধীনে হওয়া চুক্তি থাকছে

এর আগে এক রিট আদেশের পরিপ্রেক্ষিতে গত ১৪ নভেম্বর আইনটির ৬(২) ও ৯ ধারায় দেওয়া দায়মুক্তির বিধানকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ ঘোষণা করেন উচ্চ আদালত।
টিবিএস রিপোর্ট
30 November, 2024, 07:35 pm
Last modified: 30 November, 2024, 07:38 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ বাতিল করেছে সরকার। তবে এ আইনের আওতায় হওয়া কোনো চুক্তি বাতিল হবে না।

উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ আইন বাতিল করে অধ্যাদেশ জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'আইনটি বাতিল হলেও এর অধীনে চলমান কার্যক্রম এমনভাবে অব্যাহত থাকবে যেন আইনটি রহিত বা বাতিল হয়নি।'

তবে এসব কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজন হলে যেকোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত ২০ নভেম্বর 'জনস্বার্থে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পদ্ধতিতে বিদ্যুৎ ও জ্বালানি ক্রয় ও সরবরাহ নিশ্চিতের উদ্দেশ্যে' বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ-২০২৪ জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদ।

আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত এ আইনের অধীনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। দলটির পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আইনটি স্থগিত করে।

অধ্যাদেশ অনুমোদনের সময় মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছিল, 'আইনের ধারা-৬-এর অধীনে বিদ্যুৎ উৎপাদন চুক্তি সম্পাদন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়ে জনমনে প্রবল বিরূপ ধারণা তৈরি হয়েছে।'

এর আগে এক রিট আদেশের পরিপ্রেক্ষিতে গত ১৪ নভেম্বর আইনটির ৬(২) ও ৯ ধারায় দেওয়া দায়মুক্তির বিধানকে 'অবৈধ ও অসাংবিধানিক' ঘোষণা করেন উচ্চ আদালত।

রায়ে আদালত বলেন, দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ এবং ক্রয়-সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তির একক ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না। এটি সংবিধানের পরিপন্থী।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ ও জ্বালানি / কুইক রেন্টাল / বিদ্যুৎ আইন / আইন বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • কুইক রেন্টালের নামে লুটপাটের টাকা ফেরত আনা শুরু হয়েছে: বিদ্যুৎমন্ত্রী
  • বিদ্যুতের মূল্য সমন্বয় পর্যালোচনায় উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন
  • ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ, সংকটের কোনো আশঙ্কা নেই: জ্বালানিমন্ত্রী
  • সরকারি অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের
  • এলপিজি আমদানিতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করার প্রস্তাব সরকারের, সিদ্ধান্ত নেয়নি এনবিআর

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net