Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
আমরা ব্যর্থ হলে কারও অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না: সারজিস আলম

বাংলাদেশ

ইউএনবি
30 November, 2024, 05:50 pm
Last modified: 30 November, 2024, 05:54 pm

Related News

  • চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় নারীসহ আটক ৭
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কাউন্সিলর একরামুল হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর
  • ‘৩১ ডিসেম্বর নয়, কালকেই আসুন—হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে’: শেখ হাসিনাকে পর্যটন মন্ত্রী মিল্লাত
  • 'হাসিনা দেশে ফিরলে এই পুলিশ কিছুই করতে পারবে না' বলা ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

আমরা ব্যর্থ হলে কারও অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না: সারজিস আলম

আজ সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের সময় শহীদ ৫৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সারজিস আলম এসব কথা বলেন।
ইউএনবি
30 November, 2024, 05:50 pm
Last modified: 30 November, 2024, 05:54 pm
সারজিস আলম। ছবি: তার ফেসবুক প্রোফাইল

যে স্বপ্ন নিয়ে দেশের জন্য রক্ত ও জীবন দিলাম সেজন্য জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি বলে জানালেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি বলেন, "আমাদের মাথায় সব সময় কাজ করে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কথা। খুনি হাসিনা এবং তার দোসররা সবদিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই।"

সারজিস বলেন, "কোনো ভাবে যদি আমরা ব্যর্থ হই কারো অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না।"

শনিবার (৩০ নভেম্বর) সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ বিভাগে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের সময় শহীদ ৫৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, "৫ আগস্টে এমন অনেক শহীদ পরিবার রয়েছে যাদের দাফন করতে দেওয়া হয় নাই। তাদের বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। তাদের হয়রানি করা হয়েছে। এখন যদি খুনি হাসিনা ফিরে আসে আবার একই কাজ করবে। সেই জায়গা থেকে আমাদের সকলের দায়িত্ব- যে স্বপ্ন ও স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব একইভাবে প্রশাসন থেকে শুরু করে সকলকে তাদের কাজে সহায়তা করব।"

সারজিস বলেন, "যারা এই অভ্যুত্থানে রক্তাক্ত ঘটনাগুলোর হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল, তাদের বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে, হোক ভিডিও ফুটেজ বা ছবি, তার যে পরিচয়ই হোক না কেন তাদের শাস্তির আওতায় আনতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা যদি মনে করি যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নেতা বা পুলিশের সদস্য ছিল, সে সরাসরি হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত তার যথেষ্ট প্রমাণ রয়েছে।, তারপরও  তার বিরুদ্ধে কিছু করা রিস্কি, তাহলে আমরা সরি। আমরা মনে করি আপনি এই অভ্যুত্থানের স্প্রিরিট (চেতনা) ধারণ করেন না, তাহলে আপনি এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যান।"

এসময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, অতিরিক্ত ডিআইজি শরিফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনসহ শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সারজিস আলম / ময়মনসিংহ / সহায়তা / শেখ হাসিনা / অস্তিত্ব রাখবে না

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় নারীসহ আটক ৭
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কাউন্সিলর একরামুল হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর
  • ‘৩১ ডিসেম্বর নয়, কালকেই আসুন—হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে’: শেখ হাসিনাকে পর্যটন মন্ত্রী মিল্লাত
  • 'হাসিনা দেশে ফিরলে এই পুলিশ কিছুই করতে পারবে না' বলা ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net