Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলায় স্লেজিং করা নিয়ে সংঘর্ষ, শিক্ষক-সাংবাদিকসহ আহত অন্তত ৩০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 November, 2024, 09:40 pm
Last modified: 18 November, 2024, 09:48 pm

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
  • রাজশাহীতে প্রশাসনের নির্দেশে অবশেষে স্কুলগেটের বেড়া ও আঙিনার কলাগাছ সরালেন জমিদাতা
  • ‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো দেশের প্রথম ‘পেপারলেস এক্সাম সিস্টেম’
  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলায় স্লেজিং করা নিয়ে সংঘর্ষ, শিক্ষক-সাংবাদিকসহ আহত অন্তত ৩০

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
18 November, 2024, 09:40 pm
Last modified: 18 November, 2024, 09:48 pm
ছবি: টিবিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে স্লেজিং (কটু কথা) করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের পাশে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে মার্কেটিং ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথম দফায় উত্তেজনা সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম জানান, 'ফুটবল খেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।'

রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ক্যাম্পাসজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আহতদের মধ্যে শিক্ষক মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি মাথায় আঘাত পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে আহত সাংবাদিক আবু সালেহ শোয়াইব বণিক বার্তা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। এছাড়া, দুই বিভাগের অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

ছবি: টিবিএস

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে উত্তেজনার পর বিকেল থেকে উভয় বিভাগের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে মুখোমুখি অবস্থান নিয়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং দুই বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন।

সন্ধ্যা পৌনে আটটার দিকে দুই গ্রুপের মধ্যে দ্বিতীয় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের রাউন্ড-১৬-এ মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। এতে মার্কেটিং বিভাগ ১-০ গোলে জয়ী হয়।

খেলা চলাকালে উভয় পক্ষের দর্শক স্টেডিয়ামে অবস্থান করছিলেন। গোল হওয়ার একপর্যায়ে উভয় পক্ষ একে অপরকে 'ভুয়া' বলে স্লোগান দিলে বাকবিতণ্ডা শুরু হয়।

খেলা শেষে স্টেডিয়াম গেটে আইন ও মার্কেটিং বিভাগের কিছু শিক্ষার্থী তর্কে জড়ালে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ছবি: টিবিএস

এ সময় আইন বিভাগের শিক্ষক মাহফুজুর রহমান মাথায় ইটের আঘাত পেয়ে আহত হন। পরে, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক আবু সালেহকে মারধর করে মুঠোফোনের ভিডিও ডিলিট করতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জু জানান, তিনি আহত শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে রয়েছেন। 'আমাদের শিক্ষকসহ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন,' বলেন তিনি।

অন্যদিকে মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক নুরুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / রাজশাহী / সংঘর্ষে আহত / রাজশাহী বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
  • রাজশাহীতে প্রশাসনের নির্দেশে অবশেষে স্কুলগেটের বেড়া ও আঙিনার কলাগাছ সরালেন জমিদাতা
  • ‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো দেশের প্রথম ‘পেপারলেস এক্সাম সিস্টেম’
  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net