Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন: জনগণের সমর্থন ধরে রাখতে প্রয়োজন ‘দ্রুত সাফল্য’

বাংলাদেশ

ইউএনবি
15 November, 2024, 02:25 pm
Last modified: 15 November, 2024, 03:01 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন: জনগণের সমর্থন ধরে রাখতে প্রয়োজন ‘দ্রুত সাফল্য’

প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের সরকারের ওপর ভারসাম্য ও নিয়ন্ত্রণ বজায় রাখতে সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করলে আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থান ঘটতে পারে। সামরিক অভ্যুত্থান হলে তা আরও বড় বিপর্যয় হবে।
ইউএনবি
15 November, 2024, 02:25 pm
Last modified: 15 November, 2024, 03:01 pm
ছবি: সংগৃহীত

অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি জনগণের সমর্থন ধরে রাখার জন্য কয়েকটি বিষয়ে 'দ্রুত সাফল্য' অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে। আজ (শুক্রবার) ইন্টারন্যাশনার ক্রাইসিস গ্রুপের প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের সরকারের ওপর ভারসাম্য ও নিয়ন্ত্রণ বজায় রাখতে সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করলে আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থান ঘটতে পারে। সামরিক অভ্যুত্থান হলে তা আরও বড় বিপর্যয় হবে।

ক্রাইসিস গ্রুপ জানায়, দ্রুত নির্বাচন অনুষ্ঠান হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। দলের রেকর্ড বিবেচনায়, এটি আওয়ামী লীগ থেকে 'খুবই সামান্য ভালো' হতে পারে বলে অনেকে মনে করছেন।

প্রতিবেদনে বলা হয়, যদি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে পড়ে, তাহলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে। এর ফলে সামরিক শাসনের একটি নতুন যুগ শুরু হতে পারে বলে এতে দাবি করা হয়েছে।

'দ্রুত সাফল্যে'র মধ্যে জনসেবায় ছোটখাট দুর্নীতি মোকাবিলা, বিদ্যুৎ সরবরাহ উন্নত করা এবং উচ্চ মূল্য হ্রাস করার পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে।

আন্তর্জাতিক ভূমিকা পালনকারী দেশগুলোকে অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা করে তার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যসমূহ সমর্থন করতে এবং বাংলাদেশের রাজনীতিকে নতুন যুগে প্রবাহিত করতে সাহায্য করতে হবে। 'আ নিউ এরা ইন বাংলাদেশ? দ্য ফার্স্ট হানড্রেড ডেজ অব রিফর্ম' শিরোনামের প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।

ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশের জন্য জ্যেষ্ঠ পরামর্শদাতা থমাস কিন বলেন, "অন্তবর্তীকালীন সরকারকে তার দৈনন্দিন শাসন পরিচালনায় উন্নতি করতে হবে, যাতে তা জনগণের ব্যাপক সমর্থন ধরে রাখতে পারে।"

প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, "ইউনুস ও তার দল ব্যর্থ হলে দেশটি আবার এমন একটি নির্বাচিত সরকারের দিকে ফিরে যাবে, যাদের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ খুব কম থাকবে। এমনকি সামরিক শাসনের যুগেও প্রবেশ করতে পারে।"

কিন মনে করেন, তবে যদি তারা সংস্কার করতে সক্ষম হন, তবে আগামী কয়েক দশকের জন্য বাংলাদেশের জনগণের উপকার হবে।

তিনি বলেন, "অধ্যাপক ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের ১০০ দিন পর দেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।"

থমাস কিন বলেছেন, "অন্তবর্তীকালীন সরকারের শাসনব্যবস্থা উন্নত করার এবং স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পথ রোধ করার মতো নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার একক সুযোগ রয়েছে।"

তিনি আরও বলেন, "কিন্তু কাজের পরিধি বিশাল। বিশেষ করে, অন্তবর্তীকালীন সরকারকে রাজনৈতিক কৌশলগত সমঝোতা বজায় রাখতে হবে। যার মধ্যে ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামপন্থি শক্তি, সেনাবাহিনী এবং নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ক্রীড়নকেরা অন্তর্ভুক্ত থাকবে"

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ জানায়, অন্তবর্তীকালীন সরকারের সংস্কারের প্রতি জনগণের শক্তিশালী সমর্থন রয়েছে। এছাড়া ছাত্রনেতা ও সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ ক্রীড়নকদের সমর্থনও পেয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনার পালিয়ে যাওয়া রাজনৈতিক ক্ষেত্রে নতুন প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি করেছে। এটি দেশকে গত পাঁচ দশকের তিক্ত বিভাজন ও সহিংসতার বাইরে বের করে আনতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার তার অগ্রাধিকার চিহ্নিত করেছে, একটি প্রক্রিয়ার রূপরেখা তৈরি করেছে এবং একটি প্রাথমিক সময়সীমা নির্ধারণ করেছে।

ক্রাইসিস গ্রুপ বলেছে, অন্তবর্তীকালীন সরকারকে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। যাতে বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে সরকারের পক্ষে থাকে। এতে বলা হয়, এর উল্টো হলে বাংলাদেশ ও তার অংশীদার উভয়ের জন্যই অপ্রীতিকর হবে। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণঅভ্যুত্থানের তিন মাস পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা স্পষ্ট হয়ে উঠছে। একই সঙ্গে বর্তমান সরকারের সামনে এগোনোর পথে ঝুঁকিগুলোও স্পষ্ট হয়ে উঠছে। তবে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রশাসন আরও এক বছর বা তারও বেশি সময় ক্ষমতায় থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, জনসমর্থন বজায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য হওয়া উচিত আরও উচ্চাভিলাষী সংস্কারের জন্য জন্য দ্রুত সাফল্য অর্জন। এক্ষেত্রে দীর্ঘদিন ক্ষমতায় থাকা এড়িয়ে চলতে হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন পদক্ষেপের বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে হবে।

Related Topics

টপ নিউজ

অন্তর্বর্তীকালীন সরকার / প্রধান উপদেষ্টা / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net