Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
ভুল-ত্রুটির কারণে আহতদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে: ফরিদা আখতার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2024, 05:20 pm
Last modified: 14 November, 2024, 05:22 pm

Related News

  • ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা পাচ্ছেন মাসিক ভাতা, চিকিৎসার জন্য ১৫২ জনকে পাঠানো হয়েছে বিদেশে 
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • ফিডের কাঁচামালে স্বনির্ভরতা ছাড়া প্রাণিসম্পদ খাত টেকসই হবে না: ফরিদা আখতার
  • গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য: নাহিদ
  • অভ্যুত্থান 'ছিনতাইয়ের' আশঙ্কা: প্রধানমন্ত্রী নিয়োগে ক্ষুব্ধ মাদাগাস্কারের জেন-জি রা

ভুল-ত্রুটির কারণে আহতদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে: ফরিদা আখতার

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন ফরিদা আখতার।
টিবিএস রিপোর্ট
14 November, 2024, 05:20 pm
Last modified: 14 November, 2024, 05:22 pm
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: টিবিএস।

ভুল-ত্রুটির কারণেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে মনে করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন ফরিদা আখতার।

এ সময় তিনি বলেন, "অভুত্থানের ৩-৪ মাস হয়ে গেছে। এখনও আহত অনেকে পঙ্গু হাসপাতালে, চক্ষু হাসপাতালে, সোহরাওয়ার্দী হাসপাতালে এবং মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। তাদের সুস্থ হতে আরও ৬-৮ মাস লেগে যেতে পারে। আর আমার মনে হয়, সরকারের এ বিষয়ে একান্তভাবে চেষ্টা করেছে। কিন্তু তারপরও আহতদের মধ্যে ক্ষোভ রয়েগেছে। আমি মনে করি, আমাদের তাদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা দরকার। নিশ্চয়ই আমাদের কোনো ভুল-ত্রুটি রয়েছে। কারণ, চারদিক দেখতে গিয়ে হয়ত কোনো ভুল হয়ে গেছে। তাই তাদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে আর তারা রাস্তায় নেমে এসেছে।"

আহতদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, "তাদের দাবি হলো যে তারা শুধু চিকিৎসা চাচ্ছে তা নয়, এমনও অনেকে আছেন তাদের মধ্যে যারা পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষ ছিলেন। এমনকি কেউ কেউ আছেন যাঁরা ঋণ নিয়েছেন। ঋণের কিস্তির জন্য তাদের বাড়িতে এসে ধর্না দেয় ঋণদাতারা। তারা সেই টাকা কোথায় পাবে? তাদের পুনর্বাসনের ব্যাপারটা তারা চাচ্ছেন। আমরা মনে করি যে এটি খুবই যৌক্তিক একটি দাবি এবং এটার জন্য আমরা সবাই মিলে বসলে আশা করছি যে একটা সমাধানে আমরা অবশ্যই আসতে পারব।"

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের প্রতি কোনো গাফিলতি কাম্য নয় জানিয়ে উপদেষ্টা বলেন, "আমি মনে করি যে সবাই তাদের জন্য দোয়া করবেন, যাতে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে। তাদের প্রতি আমাদের ঋণ অনেক বেশি থাকবে এবং তাদের প্রতি কোনো গাফিলতি হোক, এটা আমরা কোনোভাবেই চাই না।"

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ফরিদা আখতার / মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা / গণঅভুত্থান / আহতদের বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা পাচ্ছেন মাসিক ভাতা, চিকিৎসার জন্য ১৫২ জনকে পাঠানো হয়েছে বিদেশে 
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • ফিডের কাঁচামালে স্বনির্ভরতা ছাড়া প্রাণিসম্পদ খাত টেকসই হবে না: ফরিদা আখতার
  • গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য: নাহিদ
  • অভ্যুত্থান 'ছিনতাইয়ের' আশঙ্কা: প্রধানমন্ত্রী নিয়োগে ক্ষুব্ধ মাদাগাস্কারের জেন-জি রা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net