Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
আদানি পাওয়ারকে বকেয়া ৭৩২ মিলিয়ন ডলার পাঠানোর অনুমোদন পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ

তন্ময় মোদক
12 November, 2024, 11:55 am
Last modified: 12 November, 2024, 11:59 am

Related News

  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম পুনর্বিবেচনার অনুরোধ বিদ্যুৎ বিভাগের
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা

আদানি পাওয়ারকে বকেয়া ৭৩২ মিলিয়ন ডলার পাঠানোর অনুমোদন পেল কৃষি ব্যাংক

বিপিডিবির চেয়ারম্যান বলেন, 'মূলত সোনালী ব্যাংক আমাদের চাহিদামতো ডলার জোগান দিতে না পারায় আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল (মঙ্গলবার) থেকেই আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে আদানিকে তাদের ওভারডিউ পেমেন্ট পাঠানো শুরু করব।' 
তন্ময় মোদক
12 November, 2024, 11:55 am
Last modified: 12 November, 2024, 11:59 am
ছবি: রয়টার্স

রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংককে ভারতের আদানি পাওয়ারকে ৭৩২ মিলিয়ন ডলার পরিশোধের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ এবং আগামী বছরের অক্টোবর পর্যন্ত আর্থিক গ্যারান্টি দেওয়া হবে এই অর্থের মাধ্যমে।

ভারতীয় কোম্পানিটি থেকে বিদ্যুৎ সরবরাহ উন্নতির লক্ষ্যে রোববার এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের পূর্ণ সক্ষমতা ১,৪৯৬ মেগাওয়াট হলেও ৯ নভেম্বর তারা মাত্র ১১০ মেগাওয়াট এবং পরদিন ৪৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। 

বিপিডিবি ও কৃষি ব্যাংক উভয়েই এই অর্থ পরিশোধের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে, যা বাংলাদেশে বর্তমান বিদ্যুৎ সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হতে পারে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মূলত সোনালী ব্যাংক আমাদের চাহিদামতো ডলার জোগান দিতে না পারায় আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল (মঙ্গলবার) থেকেই আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে আদানিকে তাদের ওভারডিউ পেমেন্ট পাঠানো শুরু করব।' 

তিনি জানান, পেমেন্ট ধাপে ধাপে করা হবে। এত বড় পেমেন্ট একবারে দেওয়া সম্ভব নয়। তবে এখন থেকে পেমেন্টের কিস্তি বাড়িয়ে দেওয়া হবে। 

'আদানিকে এতদিন পর্যন্ত প্রতি মাসে ১৫ থেকে ২৫ মিলিয়ন ডলার পেমেন্ট করা হয়েছে। তবে আমাদের পরিকল্পনা রয়েছে নভেম্বর মাস থেকে প্রতি মাসে ১০০ মিলিয়ন ডলার বা তারও বেশি পেমেন্ট করার। দেখা যাক পরিস্থিতি আমাদের কতটুকু পারমিট করে,' বলেন তিনি।

বিপিডিবি চেয়ারম্যান বলেন, আদানিকে পেমেন্ট করার ক্ষেত্রে ব্যাংকগুলোর চাহিদামতো ডলার সরবরাহ করার সক্ষমতা থাকতে হবে। 'আমাদের ডলার পেমেন্ট করার পাশাপাশি  ব্যাংকগুলোকে আরও অনেক প্রতিষ্ঠানের আমদানি ব্যয় মেটানোর জন্য ডলার ম্যানেজ করতে হয়। আমাদের প্রচেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব পেমেন্টগুলো করে ফেলা।' 

সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, 'আমি বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে দেখেছি, বাজারে এখন ডলারের কোনো সংকট নেই। কেউ টাকা নিয়ে এলেই ডলার দিতে পারছে ব্যাংক। এখন বিপিডিবি তাদের ডলার পেমেন্টের জন্য টাকা দিতে না পারাটা তো আমার সমস্যা নয়।' 

বিপিডিবি টাকার সংকটে আছে কি না, জানতে চাইলে মো. রেজাউল করিম বলেন, 'আমাদের পর্যাপ্ত টাকার সংকট নতুন নয়, এটা অনেক আগে থেকেই আছে। তবে আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি, যাতে এই সংকট কাটিয়ে ওঠা যায়।'

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের বকেয়া রেকর্ড পরিমাণ বেড়ে প্রায় ৫০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে গত বছরের আগস্ট থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ খাতে বকেয়ার পরিমাণই প্রায় ৪৫ হাজার ৫০০ কোটি টাকা। যা এ খাতে চলতি অর্থবছরের বাজেট বরাদ্দের চেয়েও ৩০ শতাংশ বেশি বলে জানিয়েছেন অর্থ বিভাগের এক কর্মকর্তা। 

ওই কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে ওই কর্মকর্তা বলেন, প্রতি মাসে বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া হিসাবে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার কোটি টাকা নতুন করে যুক্ত হচ্ছে। কিন্তু রাজস্ব আহরণ কম হওয়ায় অর্থ মন্ত্রণালয় প্রতি মাসে পরিশোধ করতে পারছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ০০০ কোটি টাকা। 

৩ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বকেয়া বিলের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া আদানি পাওয়ারকে দ্রুত অর্থ পরিশোধে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

কৃষি ব্যাংক বিপিডিবিকে চাহিদামতো ডলার কীভাবে সরবরাহ করবে জানতে চাইলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিতে বিনতে আলী সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

তিনি কৃষি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কৃষি ব্যাংকের কোনো বিভাগ থেকে বক্তব্য পায়নি টিবিএস। 

তবে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কৃষি ব্যাংক গড়ে ১১০ থেকে ১২০ মিলিয়ন ডলার করে রেমিট্যান্স পেয়েছে। আদানির পেমেন্ট করতে হলে রেমিট্যান্স সংগ্রহে তাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। 

ওই কর্মকর্তা বলেন, 'এই ব্যাংকের মাধ্যমে রপ্তানি যেহেতু খুব বেশি হচ্ছে না, সেহেতু রেমিট্যান্স ছাড়া ব্যাংকটির ডলার সংগ্রহের আরেকটি উল্লেখযোগ্য পথ হলো আন্তঃব্যাংক লেনদেন থেকে ডলার সংগ্রহ করা। ফলে কিছুটা চাপ তৈরি হলেও কৃষি ব্যাংক ভালো পারফর্ম করতে পারবে বলে আমরা আশা করছি।' 

কেন্দ্রীয় ব্যাংক থেকে কৃষি ব্যাংকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আদানিকে ডলার পেমেন্ট করার ক্ষেত্রে সরকারের যথাযথ কর্তৃপক্ষ—বিদ্যুৎ বিভাগ—থেকে অনুমোদন থাকার বিষয়টি নিশ্চিত হতে হবে। 

একইসঙ্গে পেমেন্টের আগে আদানির কাছে থেকে পাওয়া পেমেন্ট ইনভয়েসগুলো বিপিডিবি থেকে অনুমোদিত হতে হবে। এছাড়া বিদ্যুত আমদানি ও বিদ্যুতের মূল্য পরিশোধের বিষয়ে সরকারি অন্য কোনো দপ্তর বা সংস্থার অনুমোদনের আবশ্যকতা থাকলে তা নিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করে আদানির। ২০১৫ সালে বিপিডিবির সঙ্গে কোম্পানিটির ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষরিত হয়।

চলতি বছরের সেপ্টেম্বরে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিটির প্রায় ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া দ্রুত পরিশোধে ব্যবস্থা নিতে করেন।

গত মাসে কোম্পানিটি ফের বিপিডিবিকে চিঠি দিয়ে ৩০ অক্টোবরের মধ্যে পাওনা পরিশোধের অনুরোধ জানায়। পাশাপাশি সতর্ক করে দেয়, বিল পরিশোধ না করা হলে চুক্তি অনুসারে ৩১ অক্টোবরের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে।

আদানি পাওয়ার ছাড়াও এসইআইএল, এনটিপিসি লিমিটেড ও পিটিসি ইন্ডিয়া লিমিটেড বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে।

Related Topics

বিদ্যুৎ / আদানি / আদানির বকেয়া / বিদ্যুৎ বিল / আদানি পাওয়ার / বাংলাদেশ কৃষি ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম পুনর্বিবেচনার অনুরোধ বিদ্যুৎ বিভাগের
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net