Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি, কোথায় গেল শিশু মুনতাহা?

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
09 November, 2024, 06:25 pm
Last modified: 09 November, 2024, 07:11 pm

Related News

  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • বগুড়ায় সরকারি কর্মচারীকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগ: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জন কারাগারে
  • নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবারের মতো চালু ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯
  • নিজেই পঞ্চগড়ে গিয়ে পায়ে শিকল বেঁধে অপহরণের নাটক সাজান খতিব মুহিব্বুল্লাহ: পুলিশ
  • চট্টগ্রামে অটোরিকশা উল্টে নালায়, স্রোতে তলিয়ে নিখোঁজ ছয় মাসের শিশু

খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি, কোথায় গেল শিশু মুনতাহা?

এক সকালে খেলতে বেরিয়েছিল ছয় বছর বয়সি মুনতাহা। তারপর থেকে তার আর সন্ধান পাওয়া যাচ্ছে না...
দেবাশীষ দেবু, সিলেট
09 November, 2024, 06:25 pm
Last modified: 09 November, 2024, 07:11 pm
ছবি: সৌজন্যে

ছয় বছরের এক ছোট্ট শিশু মুনতাহা। ৩ নভেম্বর সকালে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল সে। প্রতিদিনই বেরোয় এমন। কিন্তু সেদিন খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি মুনতাহা।

স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেন। পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশও খুঁজছে। শিশুটির নিখোঁজের ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে।

মুনতাহার সন্ধান প্রদানকারীদের জন্য দেশ–বিদেশ থেকে অনেকেই পুরস্কার ঘোষণা করেছেন। তবে সাত দিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি। কোথায় হারিয়ে গেল ছোট্ট মেয়েটি?

পরিবারের সদস্যদের সন্দেহ, মুনতাহাকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে কারও ওপর নির্দিষ্টভাবে সন্দেহ নেই তাদের। শনিবার (৯ নভেম্বর) পুলিশ জানায়, মুনতাহার সন্ধানে তারা তৎপর রয়েছে।

নিখোঁজ মুনতাহা আক্তার জেরিন সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের বাসিন্দা শামীম আহমদের মেয়ে।

পরিবারসূত্রে জানা যায়, ৩ নভেম্বর সকালে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন শামীম আহমদ। এরপর মুনতাহা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল ৩টার দিকে মেয়েকে খুঁজতে গিয়ে কোথাও সন্ধান পাননি তারা। তার খেলার সাথিরাও কিছু জানাতে পারেনি।

শামীম আহমদ বলেন, 'মেয়ে নিখোঁজের পরদিন কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। কিন্তু পুলিশ এখনও কোনো সন্ধান দিতে পারেনি।'

তিনি ধারণা করছেন, মুনতাহাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।

শামীম আহমদ বলেন, 'মুনতাহাকে হারিয়ে পরিবারের লোকজন পাগলপ্রায়। তার মা বারবার মূর্ছা যাচ্ছেন।'

এদিকে, মুনতাহার সন্ধান দিতে এবং 'অপহরণকারীকে' ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন কয়েকজন প্রবাসী। ফেসবুকের মাধ্যমে তারা এ ঘোষণা দেন। এছাড়া ফারমিস আক্তার নামক সিলেটের এক নারী সমাজকর্মী মুনতাহার সন্ধানদাতার জন্য একটি স্বর্ণের চেইন পুরস্কার ঘোষণা করেছেন।

শিশুটির সন্ধান পেতে পুলিশ কাজ করছে জানিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল শনিবার সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজকেও আমাদের একটি টিম এ নিয়ে মাঠে কাজ করছে। এছাড়া গোয়েন্দা পুলিশও কাজ করছে। ইতোমধ্যে সব থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।'

নিখোঁজের জিডির ওপর ভিত্তি করেই পুলিশ অনুসন্ধান চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, 'পরিবার যদি অপহরণের অভিযোগ এনে আইনি পদক্ষেপ নেয়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

নিখোঁজ নারী / নিখোঁজ শিশু / শিশু নিখোঁজ / অপহরণের অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • বগুড়ায় সরকারি কর্মচারীকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগ: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জন কারাগারে
  • নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবারের মতো চালু ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯
  • নিজেই পঞ্চগড়ে গিয়ে পায়ে শিকল বেঁধে অপহরণের নাটক সাজান খতিব মুহিব্বুল্লাহ: পুলিশ
  • চট্টগ্রামে অটোরিকশা উল্টে নালায়, স্রোতে তলিয়ে নিখোঁজ ছয় মাসের শিশু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net