Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবারের মতো চালু ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 January, 2026, 08:30 pm
Last modified: 13 January, 2026, 08:55 pm

Related News

  • চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
  • রিজার্ভ চুরি মামলা: খসড়া চার্জশিট নিয়ে কর্মকর্তাদের বরাতে দেওয়া তথ্য সিআইডির নয়
  • রিজার্ভ চুরি: অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাবেক গভর্নর আতিউর রহমানসহ ৬৪ জনের বিরুদ্ধে সিআইডির খসড়া চার্জশিট
  • সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান
  • ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অপরাধী চক্রের ১ সদস্য গ্রেপ্তার

নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবারের মতো চালু ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯

নিখোঁজ শিশু সংক্রান্ত যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডি মিসিং চিলড্রেন সেল (০১৩২০০১৭০৬০) অথবা টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯-এ জানানো যাবে।
টিবিএস রিপোর্ট
13 January, 2026, 08:30 pm
Last modified: 13 January, 2026, 08:55 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধার এবং এ সংক্রান্ত কার্যক্রমে জনঅংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের জরুরি সতর্কতা ব্যবস্থা 'মিসিং আর্জেন্ট নোটিফিকেশন' বা 'মুন অ্যালার্ট'।

একই সঙ্গে নিখোঁজ শিশু সংক্রান্ত তথ্যের জন্য ২৪ ঘণ্টা সচল টোল-ফ্রি হেল্পলাইন নম্বর '১৩২১৯' আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে শিশু অ্যাম্বার হ্যাগারম্যান অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর বিশ্বব্যাপী নিখোঁজ শিশু উদ্ধারে জরুরি সতর্কবার্তা ব্যবস্থার ধারণাটি গুরুত্ব পায়। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে 'অ্যাম্বার অ্যালার্ট' ব্যবস্থা চালু হয়, যা বর্তমানে ইউরোপের ৩২টি দেশসহ মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, নাইজেরিয়া, কেনিয়া ও পাকিস্তানে কার্যকর রয়েছে। আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী, শিশু নিখোঁজ হওয়ার পর প্রথম কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যাচাইকৃত সতর্কবার্তা প্রচার করা গেলে শিশুকে নিরাপদে উদ্ধারের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।

বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যবস্থার প্রয়োজনীয়তা উল্লেখ করে সিআইডি জানায়, ২০২৪ সালে সিলেটে পাঁচ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনা নিখোঁজ শিশু উদ্ধারে একটি দ্রুত, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার প্রয়োজনীয়তা স্পষ্ট করে তোলে।

এই বাস্তবতায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) 'মিসিং চিলড্রেন সেল'-এর নেতৃত্বে এবং 'জিরো মিসিং চিলড্রেন প্ল্যাটফর্ম'-এর কারিগরি ও সমন্বয় সহায়তায় 'মুন অ্যালার্ট' ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ে যুক্ত রয়েছে 'অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশ' টিম।

যেভাবে কাজ করবে 'এমইউএন অ্যালার্ট'

কোনো শিশু নিখোঁজ বা অপহৃত হওয়ার যুক্তিসংগত আশঙ্কা দেখা দিলে সিআইডি যাচাইকৃত তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কবার্তা জারি করবে। এই সতর্কবার্তা অফিশিয়াল ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপের পাশাপাশি অনলাইন ও অফলাইন সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল বিলবোর্ড এবং প্রয়োজন অনুযায়ী মোবাইল এসএমএস বা সেল ব্রডকাস্টিংয়ের মাধ্যমে প্রচার করা হবে। এর ফলে সাধারণ জনগণ দ্রুত তথ্য দিয়ে উদ্ধার অভিযানে অংশ নিতে পারবে। তবে পুরো প্রক্রিয়ায় শিশুর মর্যাদা, নিরাপত্তা ও গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

যোগাযোগ ও আন্তর্জাতিক সমন্বয়

নিখোঁজ শিশু সংক্রান্ত যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডি মিসিং চিলড্রেন সেল (০১৩২০০১৭০৬০) অথবা নবঘোষিত টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯-এ জানানো যাবে। প্রাপ্ত তথ্য যাচাই এবং সতর্কবার্তা জারি বা প্রত্যাহারের চূড়ান্ত কর্তৃত্ব থাকবে সিআইডির মিসিং চিলড্রেন সেলের ওপর। প্রয়োজনে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম বা শিশু পাচারের আশঙ্কা থাকলে ইন্টারপোলের মাধ্যমে 'ইয়েলো নোটিশ' জারির ব্যবস্থাও রাখা হয়েছে।

এই জাতীয় গুরুত্বপূর্ণ উদ্যোগটি বাস্তবায়নে আন্তর্জাতিক সংস্থা এনসিএমইসি ও মেটা (ফেসবুক) সিআইডি ও জিরো মিসিং চিলড্রেন প্ল্যাটফর্মকে সহযোগিতা করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, 'মুন অ্যালার্ট' চালুর মাধ্যমে দেশে নিখোঁজ শিশু উদ্ধারে একটি আধুনিক ও সমন্বিত কাঠামো গড়ে উঠবে, যা শিশু সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মাইলফলক হয়ে থাকবে।

Related Topics

টপ নিউজ

শিশু অপহরণ / হারিয়ে যাওয়া / শিশু নিখোঁজ / হেল্প লাইন / সিআইডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
  • রিজার্ভ চুরি মামলা: খসড়া চার্জশিট নিয়ে কর্মকর্তাদের বরাতে দেওয়া তথ্য সিআইডির নয়
  • রিজার্ভ চুরি: অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাবেক গভর্নর আতিউর রহমানসহ ৬৪ জনের বিরুদ্ধে সিআইডির খসড়া চার্জশিট
  • সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান
  • ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অপরাধী চক্রের ১ সদস্য গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net