Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
কক্সবাজারে গভীর রাতের সভা থেকে ‘আওয়ামী লীগ সমর্থিত’ ১৯ ইউপি সদস্য আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2024, 12:50 pm
Last modified: 09 November, 2024, 12:55 pm

Related News

  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত

কক্সবাজারে গভীর রাতের সভা থেকে ‘আওয়ামী লীগ সমর্থিত’ ১৯ ইউপি সদস্য আটক

আজ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের ইউনি রিসোর্টের ৫ম তলার বলরুমে অনুষ্ঠিত একটি সভা থেকে তাদের আটক করা হয়।
টিবিএস রিপোর্ট
09 November, 2024, 12:50 pm
Last modified: 09 November, 2024, 12:55 pm
সভায় ১০০ জনেরও বেশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্য উপস্থিত ছিলেন। ছবি: টিবিএস

কক্সবাজারের একটি হোটেলে গভীর রাতে অনুষ্ঠিত একটি সভা থেকে ১৯ জন 'আওয়ামী লীগ সমর্থিত' ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের ইউনি রিসোর্টের ৫ম তলার বলরুমে অনুষ্ঠিত একটি সভা থেকে তাদের আটক করা হয়।

সভায় ১০০ জনেরও বেশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্য উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্র সংস্কারে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, "বিএনপি নেতা এবং পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভা থেকে আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদ সদস্যদের আটক করা হয়েছে।"

তিনি আরও বলেন, "পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে একটি গোপন সভা আয়োজন করেছিল। প্রশাসন থেকে সভার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।"

ফয়জুল আজিম বলেন, "যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।"

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য জাহির আহমেদ, যিনি আটক ছিলেন, বলেন, "আমরা প্রায় ৭০ জন মিলে এই সভায় উপস্থিত ছিলাম। আমরা আলোচনা করছিলাম, কীভাবে দেশের সংকটময় সময়ে আমরা সাহায্য করতে পারি। হঠাৎ পুলিশ সভায় ঢুকে আমাদের আটক করে।"

তিনি আরো বলেন, "যদি এটি একটি গোপন বৈঠক হত, তবে আমরা এমন বড় এবং জনসমাগমপূর্ণ জায়গায় সভা করতাম না। আমরা হয়রানির শিকার হয়েছি।"

মহেশখালী উপজেলার ইউপি সদস্য সেলিম, যিনি পরে মুক্তি পেয়েছেন, পুলিশি তল্লাশির নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, "শুক্রবার আমাদের সদস্যদের একটি আলোচনা সভা হয়েছিল। সেখানে সব রাজনৈতিক দলের লোক উপস্থিত ছিলেন। যেভাবে আমাদের ভাইদের আটক করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই।"
 
Related Topics

টপ নিউজ

কক্সবাজার / ইউপি সদস্য / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net