Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
শীর্ষ গৃহকর খেলাপিদের তালিকা করার নির্দেশ চট্টগ্রাম সিটি মেয়রের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2024, 09:50 am
Last modified: 08 November, 2024, 09:54 am

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস

শীর্ষ গৃহকর খেলাপিদের তালিকা করার নির্দেশ চট্টগ্রাম সিটি মেয়রের

তিনি আরও বলেন, ‘হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পরিবর্তে যারা কর দিচ্ছে না, তাদের কাছ থেকে কর আদায় নিশ্চিত করতে হবে। করপ্রদান অটোমেশনের মাধ্যমে নাগরিকদের করপ্রদান সহজ করতে হবে।’
টিবিএস রিপোর্ট
08 November, 2024, 09:50 am
Last modified: 08 November, 2024, 09:54 am
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গৃহকর খেলাপিদের তালিকা করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র মেয়র শাহাদাত হোসেন। আগামী এক সপ্তাহের মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের শীর্ষ ১০০ জন করে গৃহকর খেলাপির তালিকা করার নির্দেশ দেন তিনি কর্মকর্তাদের।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ে সংস্থাটির প্রকৌশল বিভাগ ও রাজস্ব বিভাগের  সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন।

সভায় তিনি বলেন, 'আমি রোববার থেকে ওয়ার্ডে ওয়ার্ডে যাব। গৃহকর খেলাপিদের বকেয়া গৃহকর দিতে বলব। কেউ আর্থিক সংকটে থাকলে আলাদা বিষয় তবে, কেউ গায়ের জোরে কর না দিলে আইনানুগ ব্যবস্থা নেব।'

সিটি করপোরেশনের ঠিকাদাররা যেসব নির্মাণসামগ্রী ব্যবহার করছে, তা পরীক্ষা করে নিতে হবে উল্লেখ করে নিম্নমানের কাজ করলে বিল না দেওয়ার ঘোষণা দেন শাহাদাত হোসেন। 'কেউ নিম্নমানের কাজ করলে বিল দেব না।' 

তিনি বলেন, 'চট্টগ্রাম নগরীর অবকাঠামোগত সক্ষমতার সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িত। এজন্য প্রকৌশল কাজের মান বাড়াতে হবে। ঠিকাদাররা যেসব নির্মাণসামগ্রী ব্যবহার করছে, তা পরীক্ষা করে নিতে হবে। যেসমব সড়ক ভেঙে গেছে, সেগুলো সংস্কারে দ্রুত উদ্যোগ নিতে হবে।'  

নাগরিকদের করপ্রদান সহজ করার উদ্যোগ নিতে হবে উল্লেখ করে শাহাদাত হোসেন বলেন, 'হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পরিবর্তে যারা কর দিচ্ছে না, তাদের কাছ থেকে কর আদায় নিশ্চিত করতে হবে। করপ্রদান অটোমেশনের মাধ্যমে নাগরিকদের করপ্রদান সহজ করতে হবে।'

সিটি কর্পোরেশনের আয় বাড়ানোর ওপর জোর দিয়ে মেয়র বলেন, 'প্রতিদিন যে বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ করা হয়, সেগুলো থেকে সার উৎপাদন করে আয় করা যায় কি না, তা ভেবে দেখতে হবে। এজন্য সংগৃহীত বর্জ্য থেকে পচনশীল জৈব পদার্থগুলোকে আলাদা করতে হবে।' 

নগরীকে পরিচ্ছন্ন রাখতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে বর্জ্যের বিন নিশ্চিত করতে হবে উল্লেখ করে মেয়র আরও বলেন, 'প্রয়োজনে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা থেকে শুরু করে ট্রেড লাইসেন্স বাতিল যা করা প্রয়োজন করতে হবে।' 

এছাড়া বারইপাড়া খাল প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে শাহাদাত হোসেন বলেন, 'নগরীর জলাবদ্ধতা দূর করার ক্ষেত্রে বারইপাড়া খাল প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্প শেষ না হওয়ায় জনগণ খুবই কষ্টে আছে।' 

তিনি আরও বলেন, 'নগরীতে সড়ক আলোকায়ন বাড়াতে হবে। নগরবাসীর অন্যতম প্রধান অভিযোগ, সড়কে বাতি না থাকা। সড়কে আলোকায়ন নিশ্চিত করতে হবে, ব্যবহার করতে হবে বিদ্যুৎসাশ্রয়ী বাতি।' 

Related Topics

টপ নিউজ

চসিক / চট্টগ্রাম সিটি করপোরেশন / চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) / গৃহকর / হোল্ডিং ট্যাক্স / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net