Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
আদানির সঙ্গে সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা, বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2024, 06:25 pm
Last modified: 06 November, 2024, 06:26 pm

Related News

  • প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ বাসভবন নির্মাণে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ
  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের
  • আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশে লড়তে ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের
  • আদানিকে আন্তর্জাতিক সালিশে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে
  • কয়লার দাম পুনর্নির্ধারণ অথবা আদানির সঙ্গে চুক্তি বাতিলের সুপারিশ পর্যালোচনা কমিটির

আদানির সঙ্গে সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা, বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ

তা না হলে হাইকোর্টে রিট আবেদন দায়ের করবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার কাইয়ুম।
টিবিএস রিপোর্ট
06 November, 2024, 06:25 pm
Last modified: 06 November, 2024, 06:26 pm
প্রতীকী অলংকরণ: রয়টার্স/ডাডো রুবিক

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনা ও বাতিলের জন্য সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম কাইয়ুম এ নোটিশ পাঠান।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবের কাছে ডাকযোগে পাঠানো এ নোটিশে তিনদিনের মধ্যে চুক্তি পর্যালোচনা ও বাতিল প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়েছে।

তা না হলে হাইকোর্টে রিট আবেদন দায়ের করবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার কাইয়ুম।

নোটিশে জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করে পুরো বিষয়টি তদন্তের জন্য আহ্বান জানানো হয়েছে।

২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে ২৫ বছরের একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আদানির ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সে সময় দেশে আমদানি করা কয়লা-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রচলন ছিল না।

বিপিডিবির এক কর্মকর্তা ২০২৩–২৪ অর্থবছরের সর্বশেষ অডিট রিপোর্টের ভিত্তিতে জানান, আদানি পাওয়ার থেকে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতে বাংলাদেশের প্রায় ১২ টাকা খরচ হয়।

এ দর ভারতের অন্যান্য বেসরকারি বিদ্যুৎ উৎপাদকের তুলনায় ২৭ শতাংশ বেশি এবং দেশটির সরকারি বিদ্যুৎকেন্দ্রের তুলনায় ৬৩ শতাংশ বেশি।

এদিকে, আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার পর বকেয়া বিল পরিশোধ না হলে ৭ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধের সময়সীমা নির্ধারণ করেছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছিল ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

তবে পরে আদানি গ্রুপ এক বিবৃতিতে জানায়, তারা বাংলাদেশ সরকারের কাছে সাত দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধের দাবি করেনি।

জানা গেছে, বর্তমানে আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের প্রায় ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে।

Related Topics

টপ নিউজ

আদানি / আদানি পাওয়ার / আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি / আইনি নোটিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ বাসভবন নির্মাণে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ
  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের
  • আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশে লড়তে ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের
  • আদানিকে আন্তর্জাতিক সালিশে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে
  • কয়লার দাম পুনর্নির্ধারণ অথবা আদানির সঙ্গে চুক্তি বাতিলের সুপারিশ পর্যালোচনা কমিটির

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net