Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
৪২৮ কোটি টাকার ‘সন্দেহজনক’ লেনদেন; আওয়ামী লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 November, 2024, 07:10 pm
Last modified: 01 November, 2024, 07:14 pm

Related News

  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • পাচার হওয়া সম্পদ উদ্ধার নির্ভর করছে মার্কিন ট্রেজারি ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর
  • ইউরোপে এস আলমসহ তিন অভিযুক্তের সম্পদ জব্দ, পাচারের টাকা দেশে ফিরবে কবে?
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

৪২৮ কোটি টাকার ‘সন্দেহজনক’ লেনদেন; আওয়ামী লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে লালমনিরহাটে হুন্ডি ব্যবসা, চোরাচালান, মাদক ও স্বর্ণ পাচার এককভাবে নিয়ন্ত্রণ করেন সুমন।
টিবিএস রিপোর্ট
01 November, 2024, 07:10 pm
Last modified: 01 November, 2024, 07:14 pm

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লালমনিরহাটের আলোচিত আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন ওরফে 'হুন্ডি সুমন', তার স্ত্রী ও আরও একজনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন। 

সুমন খান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে।

তার বিরুদ্ধে জমি দখল, হুন্ডি ব্যবসা, চোরাচালান ও টেন্ডারবাজিসহ বহু অভিযোগ রয়েছে। হুন্ডি ব্যবসার কারণে জেলাজুড়ে তিনি 'হুন্ডি সুমন' নামে পরিচিতি লাভ করেন।

মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে লালমনিরহাটে হুন্ডি ব্যবসা, চোরাচালান, মাদক ও স্বর্ণ পাচার এককভাবে নিয়ন্ত্রণ করেন সুমন।

সিআইডির অনুসন্ধানে সুমনের ব্যাংক অ্যাকাউন্টে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার টাকা এবং তার স্ত্রী নাহিদা আক্তার রুমার (৪৩) অ্যাকাউন্টে চার কোটি ৩৯ লাখ ৩৫ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এছাড়া তার কর্মচারী তৌকির আহমেদ মাসুমের (৩৮) ব্যাংক অ্যাকাউন্টে ১৮৬ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকা লেনদেনের তথ্যও মিলেছে। 

এজাহারে আরও উল্লেখ করা হয়, বৈধ কোনো আয়ের উৎস না থাকা সত্ত্বেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অর্থ জমা, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে।

এসব অপরাধে ২০১৫ সালের মানি লন্ডারিং আইনের ৪ (২) ধারায় তাদের তিনজনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি।

সিআইডি লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার টিবিএসকে বলেন, 'সুমন অবৈধ ব্যবসার মাধ্যমে বাড়ি, গাড়ি ও রেস্টুরেন্ট গড়েছেন। দীর্ঘ অনুসন্ধানে তার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।'

সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

Related Topics

টপ নিউজ

সিআইডি / হুন্ডি / অর্থ পাচার / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • পাচার হওয়া সম্পদ উদ্ধার নির্ভর করছে মার্কিন ট্রেজারি ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর
  • ইউরোপে এস আলমসহ তিন অভিযুক্তের সম্পদ জব্দ, পাচারের টাকা দেশে ফিরবে কবে?
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net