Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
কার্যালয়ে হামলা সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রশ্ন রেখে গেল: জাতীয় পার্টির নেতারা  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 November, 2024, 04:30 pm
Last modified: 01 November, 2024, 06:11 pm

Related News

  • আপনারা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে যোদ্ধা হতে পারেন: সাংবাদিকদের প্রতি চীফ হুইপ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের

কার্যালয়ে হামলা সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রশ্ন রেখে গেল: জাতীয় পার্টির নেতারা  

আজ শুক্রবার দুপুরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা দলটির তালাবদ্ধ কার্যালয় পরিদর্শনে আসেন। এ সময় কার্যালয়ের বাইরে তাদের ভিড় দেখা যায়। 
টিবিএস রিপোর্ট
01 November, 2024, 04:30 pm
Last modified: 01 November, 2024, 06:11 pm
ছবি: বেলাল হোসেন/টিবিএস

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দলটির নেতা-কর্মীরা বলছেন, এ হামলা সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রশ্ন রেখে গেল।

আজ শুক্রবার দুপুরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা দলটির তালাবদ্ধ কার্যালয় পরিদর্শনে আসেন। এ সময় কার্যালয়ের বাইরে তাদের ভিড় দেখা যায়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় 'ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা'র ব্যানারে এক দল বিক্ষোভকারী দলটির বিজয়নগরের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে  দলটির কর্মী-সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বাগেরহাট জেলার জাতীয় পার্টির নেতা সজন কুমার মিস্ত্রি বলছিলেন, এরশাদের আমলে এভাবে ঘোষণা দিয়ে কোনো রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়নি। এই ঘটনা তো আমাদের হাসিনা আমলের প্রতিচ্ছবি স্মরণ করিয়ে দেয়। এ হামলা সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রশ্ন রেখে গেল। সরকারের আন্তরিকতা নিয়ে আমরা উদ্বিগ্ন।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভঙ্গুর সেটা এ ঘটনায় তা স্পষ্ট। একইসাথে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও প্রশাসনিক স্থিরতা দেখাতে না পারায় সরকারের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হচ্ছে। আর সেটাকে ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে আমাদের আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়ে। এ অবস্থা থেকে বের হতে না পারলে দেশ প্রতিহিংসার রাজনীতি থেকে বের হতে পারবে না।

আগামীকাল মহাসমাবেশের মাধ্যমে রাজনৈতিকভাবে এ ঘটনার জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। 

লালমনিরহাট থেকে আসা আরেক নেতা শফি গণি স্বপন বলেন, আমরা নির্বাচনমুখী দল। গত ১৫ বছরে হাসিনার দুঃশাসনে তো কেউ দাঁড়াতে পারেনি, তাহলে শুধু শুধু আমাদের ওপর দায় কেন? এখন হাসিনা পালানোর পর সবাই বাহাদুর সাজছে।

ছবি: বেলাল হোসেন/টিবিএস

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এরশাদের আমলে সবাই নিরাপত্তা পেয়েছিল। এই দলটির সম্ভাবনা স্পষ্ট, সেটার কারণেই এই প্রজন্মের পোলাপান না জেনেই এখানে হামলা করেছে। এই বাংলাদেশে জাতীয় পার্টির অবদান অন্য সব দল থেকে বেশি।

তিনি আরও বলেন, এরশাদের আমলে প্রশাসন বিন্যস্ত হয়েছে, প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ২৫ বছরের যুবকরা সেটার কি বুঝবে? আমাদের সময়ে কোনো আয়নাঘর, হাওয়া ভবন তৈরি হয়নি। যারা এখানে হামলা করেছে, তারা নব্য দালাল। আমরা আগামীকাল সমাবেশ করেই জাতিকে দেখাবো জাতীয় পার্টির সক্ষমতা।

সরেজমিনে দেখা যায়, ভবনের দেয়ালে ছাত্র-জনতার লেখা বাক্যগুলো মুছে দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। একইসাথে নিচতলায় আগুনে ক্ষতিগ্রস্ত দুটি কক্ষ পরিষ্কার করছেন তারা।

দলটির কার্যালয়ের সামনে উপস্থিত রমনা মডেল থানা পুলিশের কয়েকজন সদস্য জানান, তারা আজ সকাল থেকেই এখানে ডিউটিতে আছেন। তখন থেকে নতুন করে কোনো কিছুই হয়নি। তবে সারাক্ষণ মানুষ আসছেন, দেখছেন, তারপর চলেও যাচ্ছেন। বেশি জমায়েত হতে দেওয়া হচ্ছে না।

এর আগে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেন, 'আমরা শনিবার যে কর্মসূচি দিয়েছি, সে কর্মসূচি চালু থাকবে। কেউ ভয় পাবেন না যে যেখানে আছেন।...আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবেন ওনারা, আমরা সেটা দেখতে চাই।'

ছবি: বেলাল হোসেন/টিবিএস

জি এম কাদের বলেন, 'জাতীয় পার্টি জাতীয় পর্যায়ের একটি রাজনৈতিক দল। বারবার আমাদের কবরস্থ করার পরও আমরা কবর থেকে উঠে এসেছি। কেউ আমাদের ধ্বংস করতে পারেনি। যেহেতু আমরা সহাবস্থানের রাজনীতি করি, আমরা দখলদারি করিনি, সন্ত্রাসের রাজনীতি করি না, হাট-মাঠ-ঘাট দখল করিনি, মানুষকে অত্যাচার-দলীয়করণ করিনি। আমরা মানুষকে সুশাসন দিয়েছি, উন্নয়ন দিয়েছি, সংস্কার দিয়েছি, গণতান্ত্রিক অধিকার দিয়েছি। মানুষ তা স্মরণ করে।'

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / ভাঙচুর / গণতন্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • আপনারা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে যোদ্ধা হতে পারেন: সাংবাদিকদের প্রতি চীফ হুইপ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net