Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
নির্বাচন কমিশনের জন্য গঠিত সার্চ কমিটিতে যারা আছেন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2024, 01:35 pm
Last modified: 31 October, 2024, 04:19 pm

Related News

  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
  • বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন উদ্দিন
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

নির্বাচন কমিশনের জন্য গঠিত সার্চ কমিটিতে যারা আছেন 

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ৬ সদস্যের নামসহ প্রজ্ঞাপন জারি করেছে সরকার
টিবিএস রিপোর্ট
31 October, 2024, 01:35 pm
Last modified: 31 October, 2024, 04:19 pm
উপরের বাম থেকে- চৌধুরী রফিকুল আবরার; জিন্নাতুন নেছা তাহমিদা বেগম, ডা. বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। নিচের বাম থেকে - অধ্যাপক মোবাশ্বের মোনেম; নুরুল ইসলাম, মো. বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ৬ সদস্যের নামসহ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

সার্চ কমিটির সভাপতি বা প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে। 

এছাড়া, অন্যান্য সদস্যরা হলেন— সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ. কে. এম আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

এছাড়া আইন অনুযায়ী, এই কমিটির আরও দুজন সদস্য হলেন— বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান। 

বর্তমানে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হলেন মো. নুরুল ইসলাম এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

এই  কমিটি 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২' এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণের নাম সুপারিশ করবেন। 

এর আগে, গত ২৯ অক্টোবর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছিলেন, "আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হয়েছে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সই হওয়ার পর আজ-কালের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।"

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / সার্চ কমিটি / প্রজ্ঞাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
  • বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন উদ্দিন
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net