Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
শিল্প কারখানায় গ্যাস সংযোগ পুনরায় চালু করার কথা ভাবছে সরকার

বাংলাদেশ

ইউএনবি
28 October, 2024, 04:30 pm
Last modified: 28 October, 2024, 04:50 pm

Related News

  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • বিনিয়োগে দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব ও প্রযুক্তি হস্তান্তরে জোর দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

শিল্প কারখানায় গ্যাস সংযোগ পুনরায় চালু করার কথা ভাবছে সরকার

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পিএলসির কাছে প্রায় ৪৬ হাজার গৃহস্থালির গ্যাস সংযোগের আবেদন ঝুলে রয়েছে। আর শিল্পভিত্তিক গ্রাহক এবং ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সংযোগের আবেদনের সংখ্যা ৩৬৮টি।
ইউএনবি
28 October, 2024, 04:30 pm
Last modified: 28 October, 2024, 04:50 pm
ছবি: ইউএনবি।

শিল্পপ্রতিষ্ঠানের চাকা সচল রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে সরকার কারখানায় পুনরায় গ্যাস সংযোগ দেওয়া শুরু করবে বলে ভাবছে।

তবে নতুন করে গৃহস্থালির গ্যাস সংযোগের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে সরকারি সূত্রে জানা গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পিএলসির কাছে প্রায় ৪৬ হাজার গৃহস্থালির গ্যাস সংযোগের আবেদন ঝুলে রয়েছে।

শিল্পভিত্তিক গ্রাহক এবং ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সংযোগের আবেদনের সংখ্যা ৩৬৮টি।

২০১০ সালে গৃহস্থালি গ্রাহকদের জন্য নতুন গ্যাস সংযোগের উপর স্থগিতাদেশ জারি করেছিল সরকার। এরপর এটি ২০১৩ সালে অল্প সময়ের জন্য প্রত্যাহার করা হয়েছিল এবং ২০১৪ সালের প্রথম দিকে আবার স্থগিত করা হয়।

এরপর থেকে গৃহস্থালি পর্যায়ে গ্রাহকদের নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তারা।

তারা বলেন, ২০২১ সালের এপ্রিল থেকে অর্থনৈতিক অঞ্চল ও শিল্প পার্কের বাইরের শিল্পপ্রতিষ্ঠানে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করতে ২০২০ সালে একটি পরিপত্র জারি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

নতুন সংযোগের বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেন, তার প্রতিষ্ঠান শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা ভাবছে।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, 'আমরা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে আমাদের ইতিবাচক মতামত জানিয়েছি। এখন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

জনেন্দ্রনাথ বলেন, অর্থনৈতিক দিক বিবেচনায় গ্যাস সংযোগ পাওয়ার ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠান সব সময় অগ্রাধিকার পায়।

তবে গৃহস্থালি গ্রাহকদের জন্য নতুন করে গ্যাস সংযোগ চালু করার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

এ কর্মকর্তা বলেন, এটি সম্পূর্ণরূপে মন্ত্রণালয়ের বিষয় এবং এখন পর্যন্ত এ জাতীয় সংযোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নেই।

জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, মন্ত্রণালয় খুব স্পষ্ট করে বলেছে, শিগগিরই নতুন কোনো গৃহস্থালি গ্যাস সংযোগ দেওয়া হবে না।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) এম ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান খান বলেন, বর্তমানে গ্যাসের সরবরাহ ও চাহিদার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে; যা নতুন গ্যাস সংযোগ সরবরাহের ক্ষেত্রে বড় অন্তরায়।

তিনি বলেন, পেট্রোবাংলা প্রায় ৪ হাজার এমএমসিএফডি চাহিদার বিপরীতে প্রায় ৩১০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন ও সরবরাহ করে।  

তিতাস ও অন্যান্য বিতরণ কোম্পানির অনেক কর্মকর্তা জানান, সরকার পাইপবিহীন গ্যাস, বিশেষ করে তরলীকৃত পেট্রোলিয়ম গ্যাস (এলপিজি) ব্যবহারে উৎসাহিত করছে; যেখানে ইতোমধ্যে ব্যবসায়ী গোষ্ঠীগুলোর একটি অংশ ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে।

তিতাসের এক কর্মকর্তা জানান, বিশাল এলপিজি বাজার দেশের শহর থেকে গ্রামাঞ্চলে বিস্তৃত হয়েছে এবং মানুষ রান্নার উদ্দেশ্যে পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে এই গ্যাস ব্যবহারের প্রতি অভ্যস্ত হয়ে উঠছে। সরকার এই বাজারে হস্তক্ষেপ করতে চায় না।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বর্তমানে বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন এলপিজি আমদানি করা হচ্ছে।

অনেক বিশেষজ্ঞের মতে, ২০৩০ সালের মধ্যে এলপিজির বাজার ৩০ লাখ মেট্রিক টনে পৌঁছাবে।

এ পর্যন্ত সরকার এলপিজি ব্যবসা পরিচালনার জন্য ৫৮টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে। এর মধ্যে মাত্র ২৮টি চালু রয়েছে। ২০২২ সালে এ খাত থেকে ৬৫০ কোটি টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আরও ২০০ কোটি টাকা আয়কর পেয়েছে সরকার।

পেট্রোবাংলার আরেক কর্মকর্তা বলেন, অনেক বিষয় বিবেচনা করে সরকার আবারও পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ চালু করতে চায় না। 'সরকার নতুন করে গৃহস্থালি গ্যাস সংযোগ চালু করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।'

তিনি বলেন, নতুন সংযোগের পরিবর্তে সরকার বরং বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে অবৈধ সংযোগের বিস্তার রোধ করতে চায়।

বাংলাদেশে বর্তমানে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে, যার মধ্যে প্রায় ২২টি সক্রিয়ভাবে কাজ করছে।
 

Related Topics

টপ নিউজ

গ্যাস সংযোগ / শিল্প কারখানা / সরকার / পুনরায় চালু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • বিনিয়োগে দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব ও প্রযুক্তি হস্তান্তরে জোর দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net