Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ২৪ বিলাসবহুল গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টমস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 October, 2024, 09:45 am
Last modified: 25 October, 2024, 09:46 am

Related News

  • দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার ৩ বিলাসবহুল গাড়ির ভিক্ষুক মালিক!
  • যে কারণে এখন বিলাসবহুল গাড়ি নির্মাতারা জাঁকজমকপূর্ণ আকাশচুম্বী ভবন গড়ছে
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের বিলাসবহুল ৩১ গাড়ি সরকারকে হস্তান্তরের নির্দেশ এনবিআরের
  • হাজী সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি জব্দ

সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ২৪ বিলাসবহুল গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টমস

এসব গাড়ির বাজারদর প্রায় ১০-১২ কোটি টাকা। কিন্তু শুল্কমুক্ত সুবিধায় এমপিরা মাত্র ১.৩ কোটি টাকায় পেতেন।
টিবিএস রিপোর্ট
25 October, 2024, 09:45 am
Last modified: 25 October, 2024, 09:46 am
প্রতীকী ছবি: সংগৃহীত

২৪টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এই গাড়িগুলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যরা (এমপি) শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ছাড়িয়ে না নেওয়ায় আটকে আছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে কাস্টমস কর্তৃপক্ষকে নিলাম প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় নথি সরবরাহ করেছে। শুল্কমুক্ত স্কিমের আওতায় আমদানি করা ২৪টি ল্যান্ড ক্রুজার গাড়ির মোট আনুমানিক মূল্য প্রায় ২৮৮ কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্যানুসারে, গাড়িগুলো ১২তম সংসদের সদস্যরা আমদানি করেছিলেন। তবে ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংসদ ভেঙে দেওয়ার কারণে তারা এই শুল্কমুক্ত সুবিধা নিতে পারেননি। 

সাধারণত ৮৫০ শতাংশ শুল্ক প্রয়োগের পরে প্রতিটি গাড়ির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১০-১২ কোটি টাকা। তবে শুল্কমুক্ত স্কিমের আওতায় এমপিরা প্রতিটি গাড়ি মাত্র ১.৩ কোটি টাকায় পেতেন।

গাড়িগুলো ১৪ সেপ্টেম্বর বন্দরের কার শেডে পৌঁছায়। আইন অনুযায়ী, আমদানিকারককে ১৪ অক্টোবরের মধ্যে গাড়িগুলো ছাড় করতে হতো। এই সময়সীমা পেরিয়ে যাবার পর ১৫টি ল্যান্ড ক্রুজারসহ গাড়িগুলো এখন চট্টগ্রাম কাস্টমস কর্তৃক নিলামে তুলবে।

বুধবার (২৩ অক্টোবর) ১৮টি গাড়ির নথি আনুষ্ঠানিকভাবে বন্দরের কাছ থেকে কাস্টমস নিলাম শাখায় হস্তান্তর করা হয়েছে। 

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আরও ৬টি গাড়ির আমদানিকারকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। 

'কোনো জবাব না পাওয়া গেলে এই গাড়িগুলোও নিলাম প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে,' বলেন তিনি।

চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্যমতে, নতুন আসা গাড়িগুলোর আমদানিকারকদের মধ্যে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের এস আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার এসএম কামাল হোসেন, নওগাঁর সুরেন্দ্র নাথ চক্রবর্তী, গাইবান্ধার শাহ সরোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার এসএকে একরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদাহের নাসের শাহরিয়ার জাহেদী, যশোরের তৌহিদুজ্জামান ও সুনামগঞ্জের মুহাম্মদ সাদিক। 

আরও দুইজন আমদানিকারকের নাম এখনও জানা যায়নি। 

এর আগে জুলাইয়ে ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যারিস্টার সুমনসহ সাতজন এমপি তাদের গাড়ি ছাড়িয়ে নিলাম এড়ান।

Related Topics

টপ নিউজ

বিলাসবহুল গাড়ি / গাড়ি নিলাম / চট্টগ্রাম কাস্টমস / শুল্কমুক্ত সুবিধা / শুল্কমুক্ত গাড়ি আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার ৩ বিলাসবহুল গাড়ির ভিক্ষুক মালিক!
  • যে কারণে এখন বিলাসবহুল গাড়ি নির্মাতারা জাঁকজমকপূর্ণ আকাশচুম্বী ভবন গড়ছে
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের বিলাসবহুল ৩১ গাড়ি সরকারকে হস্তান্তরের নির্দেশ এনবিআরের
  • হাজী সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি জব্দ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net