Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সরকারি ১০ ব্যাংকে এমডি, সিইও হচ্ছেন যারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2024, 03:20 pm
Last modified: 21 October, 2024, 03:30 pm

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
  • অসুস্থতার কারণ দেখিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডির দায়িত্ব নিচ্ছেন না নাবিল মুস্তাফিজুর
  • জনতা ব্যাংকের শীর্ষ ৩৩ গ্রাহকের খেলাপি ঋণ ৫৬,১৩১ কোটি টাকা
  • রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মূলধন পুনরুদ্ধারের পরিকল্পনা অবাস্তব: কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৯ মহাব্যবস্থাপককে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি

সরকারি ১০ ব্যাংকে এমডি, সিইও হচ্ছেন যারা

আজ সোমবার রাষ্ট্র মালিকানাধীন ৬টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে চুক্তিভিত্তিক নিয়োগ এবং ফিডারধারী ডিএমডিদের পদোন্নতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের এমডি পদে নিয়োগ ও পদায়নের প্রজ্ঞাপন হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র টিবিএসকে নিশ্চিত করেছে।
টিবিএস রিপোর্ট
21 October, 2024, 03:20 pm
Last modified: 21 October, 2024, 03:30 pm
রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংকের লোগো।

রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে আজ (২১ অক্টোবর)। 

এছাড়া, বিভিন্ন ব্যাংকের ৪ জন উপ-পরিচালককে (ডিএমডি) পদোন্নতি দিয়ে ৪ রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হবে। 

এসব ব্যাংকের এমডি নিয়োগের সার-সংক্ষেপে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুমোদন করেছেন, যার একটি অনুলিপি দেখে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একাধিক কর্মকর্তা জানান, তারা প্রজ্ঞাপন তৈরির প্রস্তুতি নিচ্ছেন।

আজ সোমবার রাষ্ট্র মালিকানাধীন ৬টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে চুক্তিভিত্তিক নিয়োগ এবং ফিডারধারী ডিএমডিদের পদোন্নতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের এমডি পদে নিয়োগ ও পদায়নের প্রজ্ঞাপন হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা টিবিএসকে নিশ্চিত করেছেন।  

প্রধান উপদেষ্টার অনুমোদিত সার-সংক্ষেপ অনুযায়ী- সোনালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ পাচ্ছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ পাচ্ছেন ব্যাংকটির সাবেক ডিএমডি মো. আনোয়ারুল ইসলাম এবং রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ পাচ্ছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি মো. আঃ রহিম। 

এছাড়া, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক ডিএমডি মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ পাচ্ছেন জনতা ব্যাংকের আরেক সাবেক ডিএমডি মো. কামরুজ্জামান। 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানান, সোনালী ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেনকে আনসারি-ভিডিপি এমডি, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মিস সালমা বানুকে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি, সোনালী ব্যাংকের ডিএমডি মিস সঞ্চিতা বিনতে আলীকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি চানু গোপাল ঘোষকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসেবে পদোন্নতি ও পদায়ন করা হচ্ছে। 

রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংক- সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংকে শেখ হাসিনা সরকারের সময় তিন বছরের চুক্তিতে নিয়োগপ্রাপ্ত এমডি ও সিইওদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। 

গত ১৯ সেপ্টেম্বর এসব ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করতে চেয়ারম্যানদের চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। তারপর থেকে এসব ব্যাংকের এমডি ও সিইও পদ শূন্য রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

সরকারি ব্যাংক / রাষ্ট্রায়ত্ত ব্যাংক / এমডি নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
  • অসুস্থতার কারণ দেখিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডির দায়িত্ব নিচ্ছেন না নাবিল মুস্তাফিজুর
  • জনতা ব্যাংকের শীর্ষ ৩৩ গ্রাহকের খেলাপি ঋণ ৫৬,১৩১ কোটি টাকা
  • রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মূলধন পুনরুদ্ধারের পরিকল্পনা অবাস্তব: কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৯ মহাব্যবস্থাপককে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net