Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
অসুস্থতার কারণ দেখিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডির দায়িত্ব নিচ্ছেন না নাবিল মুস্তাফিজুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2026, 03:35 pm
Last modified: 18 February, 2026, 03:42 pm

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
  • সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা কেন, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?
  • পরিচালন মুনাফা হলেই কর্মীদের প্রণোদনা বোনাস দিতে পারবে ব্যাংকগুলো: কেন্দ্রীয় ব্যাংক
  • সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আলাদা হতে চায় এসআইবিএল, বেরিয়ে যেতে আবেদন
  • ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

অসুস্থতার কারণ দেখিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডির দায়িত্ব নিচ্ছেন না নাবিল মুস্তাফিজুর

ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। এ সংক্রান্ত একটি চিঠি তিনি কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছেন বলেও জানিয়েছে আমাকে।’
টিবিএস রিপোর্ট
18 February, 2026, 03:35 pm
Last modified: 18 February, 2026, 03:42 pm
ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নাবিল মুস্তাফিজুর রহমান। তবে নিয়োগ পাওয়ার পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন বলে বাংলাদেশ ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

এর আগে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগে সরকারের সম্মতির কথা জানানো হয়। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ভিত্তিতে এই নিয়োগ পাওয়ার কথা ছিল তার।

চিঠিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী নাবিল মুস্তাফিজুর রহমানের নিয়োগের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, 'বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। এ সংক্রান্ত একটি চিঠি তিনি কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছেন বলেও জানিয়েছে আমাকে।'

পরবর্তী কার্যক্রম কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যে বোর্ডের মাধ্যমে তিনি সিলেকশন হয়েছেন সেখানে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রণালয় চাইলে সেখান থেকে অন্য কাউকে সিলেকশন করতে পারে। অথবা নতুন করে সার্কুলার হতে পারে। এটা সম্পূর্ণ মন্ত্রণালয়ের বিষয়।'

সার্বিক বিষয়ে মন্তব্য জানতে নাবিল মুস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটা সম্ভব হয়নি।
 
Related Topics

টপ নিউজ

সম্মিলিত ইসলামী ব্যাংক / এমডি নিয়োগ / কেন্দ্রীয় ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
  • সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা কেন, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?
  • পরিচালন মুনাফা হলেই কর্মীদের প্রণোদনা বোনাস দিতে পারবে ব্যাংকগুলো: কেন্দ্রীয় ব্যাংক
  • সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আলাদা হতে চায় এসআইবিএল, বেরিয়ে যেতে আবেদন
  • ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net