Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
এলপিজিবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৯ সদস্যের কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2024, 07:25 pm
Last modified: 13 October, 2024, 07:30 pm

Related News

  • কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: টাকার বিনিময়ে গেটম্যানদের দায়িত্ব বদল, ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন দুজনই
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, তদন্তে কমিটি
  • বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

এলপিজিবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৯ সদস্যের কমিটি গঠন

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে চট্রগ্রাম বন্দর কতৃপক্ষের  সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমোডর এম ফজলার রহমানকে। কমিটিতে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিজিএফআই, এনএসআই, নৌপরিবহন অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা আছেন।
টিবিএস রিপোর্ট
13 October, 2024, 07:25 pm
Last modified: 13 October, 2024, 07:30 pm
এলপিজি সোফিয়া’ নামের লাইটার জাহাজের আগুন নেভাচ্ছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের নৌযান। ছবি: টিবিএস

বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে এলপিজিবাহী (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দুটি জাহাজ আগুনের ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

গতরাতে 'ক্যাপ্টেন নিকোলাস' নামের মাদারভেসেল (বড় জাহাজ) থেকে শিপ টু শিপ পদ্ধতিতে 'এলপিজি সোফিয়া' নামের লাইটার জাহাজে  (ছোটো জাহাজ) এলপিজি স্থানান্তরের সময় এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট  উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন নির্দেশ দেওয়া পরে আজ রোববার (১৩ অক্টোবর) এই তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে চট্রগ্রাম বন্দর কতৃপক্ষের  সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমোডর এম ফজলার রহমানকে। কমিটিতে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিজিএফআই, এনএসআই, নৌপরিবহন অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা আছেন। এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

তদন্ত কমিটিকে এমটি ক্যাপ্টেন নিকোলাস এবং বি.এলপিজি সোফিয়া জাহাজে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন, এলপিজি পরিবহনে জাহাজ এবং জাহাজ সমূহের নাবিকদের আন্তর্জাতিক মানদণ্ড, পরিবাহিত এলপিজির পরিবহন ও উপযুক্ততা নিরূপণ, অগ্নিদুর্ঘটনার ফলে সংঘটিত ক্ষয়ক্ষতি ও দায়-দায়িত্ব নিরুপণ, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট যেকোনো বিষয় পর্যালোচনাপূর্বক প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

নৌপরিবহন উপদেষ্টা এই ঘটনাসহ সাম্প্রতিক সময়ে জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, একইসাথে কতৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে জাহাজসমূহের বাড়তি নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

এলপিজিবাহী জাহাজ / জাহাজে আগুন / তদন্ত কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: টাকার বিনিময়ে গেটম্যানদের দায়িত্ব বদল, ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন দুজনই
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, তদন্তে কমিটি
  • বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net