Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাস্তা নির্মাণসামগ্রী, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ 

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
13 October, 2024, 06:30 pm
Last modified: 13 October, 2024, 06:39 pm

Related News

  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • ফরিদপুরে কলাবাগান থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ

ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাস্তা নির্মাণসামগ্রী, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ 

আজ রোববার (১৩ অক্টোবর) সকালে সরেমিজনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে বিপুল পরিমাণে ইটের খোয়া ও বালু রাখা হয়েছে। স্কুল ভবনের পাশেই রাখা হয়েছে রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত ভারি ভারি যন্ত্র।
ফরিদপুর প্রতিনিধি
13 October, 2024, 06:30 pm
Last modified: 13 October, 2024, 06:39 pm
ছবি: টিবিএস

ফরিদপুরের সালথা উপজেলার যুদনন্দী ইউনিয়নের কুমারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ইট-বালুসহ রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র রাখা হয়েছে। ফলে মাঠটিতে বিদ্যালয়টির শিক্ষার্থীরা খেলাধুলা ও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।

বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় ঠিকাদার গত দুই মাস ধরে মাঠটি দখলে রেখেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চন্ডিবর্দী থেকে কালীনগর বাজার পর্যন্ত ১১.৮ কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে। টেন্ডারের মাধ্যমে ওই সড়ক সংস্কারের কাজ করছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ ও তার ভাই আসিফ ইমতিয়াজ। তাদের লোকজন বিদ্যালয়ের মাঠ দখল করে নির্মাণসামগ্রী রেখেছেন।

আজ রোববার (১৩ অক্টোবর) সকালে সরেমিজনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে বিপুল পরিমাণে ইটের খোয়া ও বালু রাখা হয়েছে। স্কুল ভবনের পাশেই রাখা হয়েছে রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত ভারি ভারি যন্ত্র।

শিক্ষকরা জানান, খোয়া-বালু মিশ্রণের সময় এসব যন্ত্রের শব্দ আর ধুলাবালিতে শিক্ষার্থীসহ তারা অতিষ্ঠ। অন্যদিকে ওই মাঠেই বিটুমিন গলাতে ও পাথর-বালু মিশ্রণের জন্য প্লান্ট মেশিনও প্রস্তুত করে রাখা হয়েছে। যদি ওই মাঠে বিটুমিন গলানো হয়, তাহলে কালো ধোঁয়ায় বিদ্যালয়ের আশপাশ ছেয়ে যাবে। এতে শিক্ষার্থীদের ক্লাস করা কঠিন হয়ে পড়বে।

ছবি: টিবিএস

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, গত দুই মাস ধরে আমাদের বিদ্যালয়ের মাঠটি দখল করে খোয়া-বালু ও বড় বড় যন্ত্র রেখেছেন ঠিকাদারের লোকজন। এমনকি স্কুল ভবনের বারান্দায় পর্যন্ত তারা মাঝে মাঝে মালামাল রাখছেন। ফলে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা ও স্বাভাবিক চলাফেলা করতে তো পারছে না। মাঠের এমন অবস্থা হওয়ায় অনেক শিক্ষার্থী ক্লাসে আসা বন্ধ করে দিয়েছে।  

তিনি আরো বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে মাঠে এসব সামগ্রী রাখার অনুমতি দেওয়া হয়নি। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ঠিকাদারের কাছ থেকে সুবিধা নিয়ে মাঠ দখলের সুযোগ করে দিয়েছেন বলে জানতে পেরেছি। তাই ঠিকাদারকে বলার পরেও তিনি মাঠ ছাড়ছেন না।

এ অবস্থায় স্কুলের মাঠ খালি করার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে ঠিকাদার ইসতিয়াক আরিফের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ঠিকাদারের ম্যানেজার সিদ্দিকুর রহমান বলেন, মাঠটা পুরোপুরি বিদ্যালয়ের না। মাঠের কিছু অংশ স্থানীয়দের। তাই স্থানীয় লোকজনের সাথে কথা বলে মালামাল রাখা হয়েছে।

ছবি: টিবিএস

সড়ক সংস্কার কাজের তদারককারী কর্মকর্তা উপজেলা উপ-প্রকৌশলী কাইয়ুম হোসেন বলেন, ঠিকাদার কোথায় মালামাল রাখবে এটা তার ব্যাপার। আমরা কাজ বুঝে পেলেই হলো।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, 'বিদ্যালয় মাঠ দখলের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে ওই মাঠ থেকে মালামাল অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

ফরিদপুর / ঠিকাদার / রাস্তা / সংস্কার / আওয়ামী লীগ / প্রাথমিক বিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • ফরিদপুরে কলাবাগান থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net